আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা গ্রুপের থাবায় নিঃস হাজী জমিরের পরিবার "আমরা কি এসব থেকে উদ্ধার পাব কোন দিন?"



যমুনা গ্রুপের থাবায় নিঃস হাজী জমিরের পরিবার এই শিরোনামে লিখাটি দেখে খুবই আফসোস হচ্ছে। এরকম হাজার হাজার বা লাখো বা কোটি মানুষের আফসোস হলেই বা কাদের কি আসে যায়? এই দেশে সরকার বলে কিছু আছে কিনা আমার তা জানা নেই। অতীতে ও ছিল না আর ভবিষ্যতে ও আসবে কিনা তা বলাও খুবই কষ্টকর ব্যপার। নিউজটি পড়ে যা বুঝতে পারলাম জমিরের বাপ দাদার পরিবারের কিছু অংশ পরিমান জমি ক্রয় করে যমুনা গ্রুপ তারা আশে পাশের সকল জমি গুলো তাদের নিজের বলে দখল করে নেয়। যার ফলশ্রতিতে জমিরের পরিবার মামলা করে ও কোন কাজ হয়নি (কারন আমাদের দেশে যার টাকা আছে বিচার তাদের পক্ষেই যায়) বরং উল্টো জমিরের পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

যাতে করে তারা মামলা গুলো দ্রুত তুলে নেয়। =) কার কাছে তারা বিচার চাইবে? =) বিচার চাইতে গেলে তারা তাদের জীবনের নিরাপত্তা পাবে তো? =) আবার বিচারের কাঠগড়ায় রাষ্ট্র তাদের পক্ষে থাকবে তো? =) মিডিয়া কার পক্ষে থাকবে রাষ্ট্রের নাকি যমুনা গ্রপের তো যুগান্তর পত্রিকা আছে তাদের পক্ষে? =) জনগনের সাপোর্ট থাকলে ও তা আবার কিছু সন্ত্রাসী পুলিশ দিয়ে আবার প্রতিহত করবে না তো? এই সবের উত্তর কারও জানা আছে কি? হাঁ সবারই জানা আছে কিন্তু সবাই মুখ খুলতে ভয় পায়? কারন একটাই রাষ্ট্রের টাকায় কিছু লোক নিয়োগ আছে যারা মানুষকে গুম করতে বিন্দুমাত্র দ্বিধা ও করে না। (এটা সাধারন মানুষের ধারনা) এবার আমরা একটু অন্য দিকে তাকাই ... দেখেন নিউজটা করছে কোন পত্রিকা বা কোন নিউজ লিংক তারা হলো আমার জানা মতে বসুন্ধরা গ্রুপ এর অনলাইন নিউজ সাইট। তারা কি মানুষের জমি দখল করে নাই। তারা কি সন্ত্রাসী ভাড়া করে মানুষ মেরে তাদের জমি গুলো কেড়ে নেই নাই? আর একটা পয়েন্ট আপনাদেরকে মনে করে দেই সাব্বির হত্যা মামলা দুই সরকারকে দেখলাম কিছুই করতে পারেনাই।

ভবিষ্যতে কেউ পারবে বলে মনে হয় না আমার। ফখরুদ্দিন এর মত একজন হলে পারলে ও পারতে পারে। আমি যতটুকু শুনেছি তারা অর্থাৎ বসুন্ধরা গ্রুপ ১০০ কোটি টাকা খরচ করেছে এই মামলার পেছনে। আবার তাদের মিডিয়াও বেকআপ দিয়েছে। কালের কন্ঠ, বাংলানিউজ ২৪ডট কম।

তাহলে আপনার বলেন এই দেশে কোন আইন আছে? হাঁ আইন তৈরি হয় গরিবের বা শোষক গোষ্ঠির জন্য। যারা দুর্বল তাদের জন্য, যারা দেশের কল্যান চায় তাদের জন্য, যারা মুক্তিযুদ্ধ না দেখেও মুক্তিযোদ্ধা মনে প্রানে তাদের জন্য। একটা উদাহরন দিয়ে শেষ করি - চালোন, ডুলারে বলে- কিরে তোর এতো ফুডা কেনো? অথচ দুইডার ই যে ফুডা সেটা তারা দেখে না....... ভালো থাকবেন সবাই। শুভ কামনা রইল সবার প্রতি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।