আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজার নিয়ে সরকারের ‘সাফল্য’ প্রচারের উদ্যোগ

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

এবার শেয়ারবাজার নিয়ে মহাজোট সরকারের সাফল্য প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সাফল্য প্রচারের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালনা পর্ষদ ও সমন্বয় অধিশাখা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি পাঠানো হয়। চিঠিতে মহাজোট সরকারের পাঁচ বছরে বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন সূচকের প্রচারণা চালানোর জন্য বিএসইসিকে নির্দেশ দেওয়া হয়।

বিস্তারিত: প্রথম আলো পাঠকের মন্তব্য: লুবাবা রহমান: এদের জিনে ধরেছে। মাসুদ আল মাহমুদ: তারমানে তথ্যবাবা ঢাকায় আসছে । রেজাউল চৌধুরী: শুধুমাত্র এই ‘সাফল্য’ প্রচার করলেই বিএনপি নির্বা‌চনে জিতে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক: চমক বাবা" র নতুন চমক... । ।

USA থেকে পানিপড়া নিয়ে আসেছে ...। । আসেন সবাই মিলে একটু একটু করে পান করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।