আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ : প্রথম বিজয় দিবস বার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ, ১৬ই ডিসেম্বর ১৯৭২ [একটি দূর্লভ প্রকাশনা]

মডারেশন নিপাত যাক।
পুরাণ খুঁজতে নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে গিয়ে যখন বইটা পেলাম, তখনও জানতাম না এটার ভ্যালিউ কতটুকু। ফেইসবুকে ছবি পোস্ট করে জানলাম বছরখানেক আগের ইতিহাস। প্রাইভেট ভার্সিটিতে পড়লে যা হয় আর কী, চার মাসে সেমিস্টার শেষ করতে গিয়ে সরকারী ছুটিতেও টানা ক্লাস-এক্সাম-প্রেজেন্টেশন। তাই স্ক্যান করার সময় পাচ্ছিলাম না।

হরতাল উপলক্ষে তিনদিন ছুটি পেয়ে পুরোটা স্ক্যান করে আবিষ্কার করলাম আমি ফটোশপ মোটেও পারিনা- হাই রেজুল্যুশন জেপিজি ফাইলগুলো পিডিএফ করতে গিয়ে সাইজ ১ গিগাবাইট হয়ে গ্যালো। আবারও সবগুলো ফাইল ১৫০০ x ১৮৭৫ পিক্সেলে কনভার্ট করে মোটামুটি কোয়ালিটির (৬০ মেগাবাইট) পিডিএফ করে ফেললাম। ডাউনলোড করুন এখান থেকে । বিস্তারিত না লিখে বইয়ের বিষয়বস্তু তুলে দিচ্ছি : সূচীপত্র মুখবন্ধ : সৈয়দ আলী আহসান জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু : একটি প্রতীক বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি : ডক্টর সালাহ্‌উদ্দীন আহমদ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস : আবদুল গাফ্‌ফার চৌধুরী বাংলাদেশের উদ্ভব : দুর্গা প্রসাদ ধর জাতীয়তাবাদের ভূমিকা : সরদার ফজলুল করিম বাঙ্গালী সংস্কৃতি : বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীদের ভূমিকা : ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বাঙ্গালী বুদ্ধিবৃত্তি ও বুদ্ধিজীবী দলন : নুরুল ইসলাম পাটোয়ারী পুনর্বাসন ও পুনর্গঠন : মোহাম্মদ জমীর বাংলাদেশে গনহত্যা- বিদেশীদের চোখে : সংকলন ও সম্পাদনা - খোন্দকার গোলাম মুস্তাফা পরিশিষ্ট স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের মৌলিক পরিচয় বাংলাদেশের মন্ত্রিসভা গ্রন্থপঞ্জী : সংকলন ও সম্পাদনা : মোহাম্মদ আমজাদ হোসেন লেখক ও শিল্পী পরিচিত এছাড়াও পুরো বইয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা পরবর্তী দূর্লভ কিছু মুহুর্ত, বাঙালি সংস্কৃতি এবং স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার ছবি আছে। উপরের ডাউনলোড লিঙ্ক কাজ না করলে এখান থেকে লিঙ্ক কপি-পেস্ট করে দেখতে পারেন : Click This Link [ কেউ চাইলে অন্য কোন ওয়েব সার্ভারে পিডিএফ ফাইল আপলোড করে দিতে পারেন।

]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.