আমাদের কথা খুঁজে নিন

   

ওইখানেই যেতে তুমি

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

ওইখানেই যেতে তুমি , সৃষ্টির জন্ম থেকে বয়ে চলা পাপ থেকে মুক্তি মিলেছে কার ? তোমার কাছে ছিলো দুটি পথ একটি নীল , আরেকটি সবুজ । সবুজে বিছানো ঘাসে শান্তির পরশ আর অফুরন্ত অক্সিজেন তোমার বাড়িয়ে দিতো কয়েক বছর আয়ু । আর নীলে সুড়সুড়ি দেয়া উন্মাধনা , নষ্ট অনুভূতি, নেশাধরা টান । তুমি নীলে ডুব দিলে ... ওইখানেই যেতে তুমি শরীরে বয়ে চলা পাপ থেকে মুক্তি মিলেছে বলো কবে ? নীলে দুদিনের সুখ তোমায় মুখ চেপে ধর্ষণ করলো, বিছানো সবুজ ঘাসের উপর পরে থাকা তোমার নিথর শরীর তবু আগলে ধরেছিলো সবুজ । আবার একটু একটু করে প্রানের স্পর্শ যখন ছোঁয় তোমায় তখনি রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলা পাপ এসে প্রতারণা করে !! ওইখানেই তো যেতে তুমি, রঙ্গিন জীবনের লোভ থেকে বলো মুক্তি পেয়েছে কে ? ওইখানেই তোমার নিয়তি , শত শত মানুষের মুখ থেকে ঝরে পরা তেতুলে তোমার অরগ্যাজম ! আর বিতারিত শাশ্বত সবুজ একটিবার ফিরে তাকায় , হতাশায়, ক্রোধে । ওইখানেই যেতে তুমি বয়ে চলা যুগের পাপ ওইখানেই তোমাকে নিয়ে যেতো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।