আমাদের কথা খুঁজে নিন

   

ওইখানেই জীবন

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. ওইখানে সমুদ্রের বালুকাবেলায় নিয়ত মনভাসি আর এখানে কুয়াশার চাদরে স্তবির মস্তিষ্কের যন্ত্রণা ভাগাভাগি করে নিজেকে । ওইখানে লোনা পানির বেদনায় তুমি হেলছো দুলছ ,কখনো চোখের কোণে কাঁদছো আর এখানে কসমেটিকস এর বর্জ্য , অনেক কষ্টে খুঁজে পাওয়া যায় যদিও বা এক দু ফোটা । তোমার রঙ্গিন মুখ ভণ্ডামি যেন কথা কয় না , বকে যায় শুধু । ওইখানে মৃত্যুর ভয় এক সাথে ঘুমায় , নৌকার পালে জীবন কথা কয় । আর এখানে মৃত আমিও আমার নয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।