আমাদের কথা খুঁজে নিন

   

কবিত- আমাকে ধরতে



আমাকে ধরতে এই কনকনে শীতে
তোমাকে নামতে হবেনা অথৈ জলে
বুনতে হবেনা কোন জগৎবেড় জাল।
আমিতো আর মীন নই যে, জলেই রবো চিরকাল!

আমাকে ধরতে এই আধুনিক যুগে
নেই প্রয়োজন তোমাকে প্রাচীন শিকারি হবার,
যেতে হবেনা তোমায় অ্যামাজানের গহীনে
করতে আমার শিকার।

আমাকে ধরতে এই শান্ত পৃথিবীতে
হবেনা তোমাকে কারো সাথে লড়তে
নেই প্রয়োজন কোন কিছু
ভাঙ্গার কিংবা গড়ার,
করতে হবেনা সহস্র গুপ্তচরের ব্যবহার ।

আমাকে ধরতে এই সোজা রাস্তায়
তোমাকে হবেনা প্রয়োজন
কোন কিছু ঝাকাঁতে কিংবা বাকাতে,
হবেনা কাউকে জেতাতে কিংবা ঠকাতে,
হবেনা দরকার কাউকে ভিষন কৌশল শেখাবার।


আমাকে ধরতে এই অমানিশায়
নেই দরকার লক্ষ মশাল জ্বালাবার,
করতে হবেনা শত শত গ্রাম
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার।

আমাকে ধরতে এই সমুদ্রের
হবেনা সমুদ্রসীমা বাড়াতে কিংবা কমাতে
হবেনা প্রয়োজন ভূ-পৃষ্টের উচ্চতা বাড়ানো কিংবা কমাবার
নেই প্রয়োজন এন্টার্টিকার বরফ গলাবার বা জমাবার।

আমাকে ধরতে এই বাংলাদেশে
ঢাকা শহরটাকে নেই দরকার
খুলবার কিংবা ঢাকবার,
চালাতে হবেনা যৌথ বাহিনীর
চিরুনি অভিযান বারবার।

আমাকে ধরতে এই জীবনে
নেই দরকার
তোমাকে ষোড়শী বা অষ্টাদশী যুবতী হবার,
বয়স তোমার হোক-না যতই (৭০)সত্তোর কি (১৬)ষোল
তাতে কি আসে যায় এই আমার।

আমার মতো এক প্রজাপতি ধরতে
এতো ঘটাকরে আয়োজনের কোন দরকার-ই নেই তোমার
কেননা, চাইলেই তুমি হতে পারো এক ফুল
যেখানে বিশ্রাম নিতে বাসনা জাগবে আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।