আমাদের কথা খুঁজে নিন

   

একটা অসামান্য ইলিশ প্রেমের কবিত।।

চাই শুধু নিরবিচ্ছিন্ন নিরপত্তা নিজেকে বিকশিত করার জন্য। । মাহবুব মিঠু। । (কবিতার সাথে ইলিশের তেমন সম্পর্ক নাই, তবে মমতাকে পাঠানো উপহারের সংগে ইলিশের আশটে গন্ধ যুক্ত আছে) মমতা তোমার মমতা যে নেই মনমোহনের বাশীতে একটু না হয় কষ্ট করেই ঢাকায় তুমি আসিতে।

। ইলিশ পাঠালো ফুলিশ বাঙালী বুঝলে না তার কদর ঢাকায় আসলে সঞ্চিত ছিল ভালবাসা আর আদর। । ভাঙা কাচ জোড়া লাগলেও নাকি ভাঙা প্রেম জোড়া নেয় না তোমার বেলায় মিথ্যা সবই তোমাকে ভুলতে পারি না। ।

বড় প্রেম শুধু কাছেই টানে না মান্দার গাছেও তোলে কাটার আঘাতে দুই পা ছুড়িয়া মগডালেতে ঝুলে। । যতোই লাথি মারবে তুমি ততোই আমরা ধন্য যদিও জানি তুমি যে ওদের নও আমাদের জন্য। । বারেবারে তাই তোমাকেই চাই তোমাকেই ভালবাসি যতোই রুক্ষ ব্যবহার হোক মিষ্টি দিদির হাসি।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.