প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই
বাংলাদেশে দীর্ঘবিরতির পর আবারও আসছে ফ্রান্সের স্মার্টফোন
নির্মাতাপ্রতিষ্ঠান অ্যালকাটেল’। এ মাসেই তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে অ্যালকাটেলের বিপণনকারী ‘ইরাসেল লিমিটেড’। এরই মধ্যে রাজধানীর বসুন্ধরা শপিং মলে তাদের সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অ্যালকাটেল ‘ওয়ানটাচ কেয়ার’ নামে। বাংলাদেশে এ ব্র্যান্ডের অপারেশন সম্পর্কে জানতে চাইলে ইরাসেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদতউল্লাহ খান বলেন, দেশে থ্রিজি লাইসেন্স পাওয়ার পর থেকে স্মার্টফোনের চাহিদা বাড়ছে।
এখানে অ্যানড্রইড চালিত স্মার্টফোন তাদের থ্রিজি ব্যাবহারের সর্বোচ্চ সুবিধা দিতে সক্ষম। এ ছাড়াও ফিচার এবং বেসিক ফোন বাজারে এনেছে অ্যালকাটেল। এটি সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম।
অ্যালকাটেল ওয়ানটাচ স্মার্টফোন অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের
একটি বড় বাজার দখল করে আছে। ইরাসেল লিমিটেডের বিপণন
কর্মকর্তা রাসেল খান জানান, এ মুহূর্তে ঢাকা ছাড়াও ৭টি জেলাশহরে অ্যালকাটেল ফোন বাজারজাত করবে।
ক্রমান্বয়ে বাকি জেলাগুলোতেও এর পরিসর বাড়ানো হচ্ছে।
তাদের অফিসিয়াল ফেসবুক পেজ :
https://www.facebook.com/ERACELL.LIMITED
এখান থেকে যেকেউ তাদের খবর, নতুন নতুন ডিভাইস এবং ভিন্ন ভিন্ন অফার সম্পর্কে জানতে পারেন।
সূত্র: বাংলানিউজ২৪ডটকম
http://goo.gl/LztUkL
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।