আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টফোন চালাতে অ্যালকাটেল রিমোট

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, প্রযুক্তি নির্মাতাদের সম্মেলন আইএফএ বার্লিন-২০১৩-এ এই ফরাসি নির্মাতা দেখিয়েছে স্মার্টফোন নিয়ন্ত্রণের জন্য রিমোট কন্ট্রোল।
অ্যালকাটেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি পকেটে আঁটানো প্রায় অসম্ভব। তবে ফোনটির স্পেসিফিকেশন ‘দুর্দান্ত’, এমনটাই জানিয়েছে ম্যাশএবল। ফোনটির নাম দেওয়া হয়েছে ওয়ান টাচ হিরো। এতে থাকছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ২ গিগাবাইট র‌্যাম এবং ৬ ইঞ্চি টাচ সেনসিটিভ স্ক্রিন।


তবে এত প্রযুক্তি একসঙ্গে আনতে গিয়ে ফোনটির আকার ‘একটু’ বড় হয়ে গেছে। আর তাই প্রতিষ্ঠানটি এটি নিয়ন্ত্রণের জন্য রিমোটও দেবে বলে জানিয়েছে। রিমোটটি দেখতে বেশ ছোট মোবাইল ফোনের মতো। যদি এর সঙ্গে স্মার্টফোনটি সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে রিমোটটি থেকেই ফোন করা যাবে এবং ফোন ধরা যাবে। এ জন্য রিমোটটিতে কোনো সিম কার্ডেরও প্রয়োজন পড়বে না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.