আমাদের কথা খুঁজে নিন

   

দেশের মোবাইল বাজারে ফিরল অ্যালকাটেল

৮ এপ্রিল ২০১৪ মঙ্গলবার দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই মোবাইল ব্র্যান্ড।

বাংলাদেশে অ্যালকাটেলের বিপণনকারী ‘ইরাসেল লিমিটেড’ ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ‘ওয়ানটাচ কেয়ার’ নামে সার্ভিস সেন্টার এবং যমুনা ফিউচার পার্কের ৫ম তলায় ‘অ্যালকাটেল ওয়ানটাচ’ স্টোর চালু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গেল বছর তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সার্ভিস চালু হওয়ার পরপরই ‘অ্যালকাটেল ওয়ানটাচ’ তাদের বিশ্বব্যাপী জনপ্রিয় ফোনগুলো এ দেশে বাজারজাত করতে শুরু করে।

দেশের বাজারে ইতোমধ্যেই অ্যালকাটেল ওয়ানটাচ ১৩টি মডেলের ফোন বাজারে এনেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি স্মার্টফোন শীঘ্রই বিশ্ববাজারে অবমুক্ত হওয়ার দিন থেকেই বাংলাদেশেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিসিএল কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার এলবার্ট ওং বলেন, “এখানে আমরা স্মার্টফোন, ফিচার ফোন এবং বেসিক ফোনসহ এসব ফোনের প্রিমিয়াম সব এক্সেসরিজ এনেছি, যা আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে সম্পূর্ণভাবে সক্ষম হবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.