বাংলা আমার দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির জন্য ব্রিটিশ এমপিদের আবেদন
লন্ডন, ৩রা আগষ্টব্রিটিশ পারলামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের ১৩০ জনেরও বেশী সদস্য আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের মুক্তির জন্য পাকিস্তানের কাছে আবেদন জানিয়েছেন।
তাঁরা বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা সমাধানের এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ।
পারলামেন্টে শ্রমিক দলের এম,পি, রেজিনালড প্রেনটিস পররা সচিব স্যার অ্যালেক ডগলাস হিউমকে শেখ মুজিবর রহমানের নিরাপত্তা সম্পর্কে খোঁজখবর নিতে বলেন।
উত্তরে স্যার হিউম বলেন, শেখ মুজিবর রহমান এবং অন্যান্য বিষয়ে বৃটেন এবং পাকিস্তানের মধ্যে যে আলোচনা হয়েছে, তা এখন প্রকাশ না করাই ভাল।
বাংলাদেশ (১) \ ১ : ১০ \ ৯ আগস্ট ১৯৭১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।