আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ চলচ্চিত্র সংসদের সুবর্ণ জয়ন্তীর সমাপনি

উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক বেলায়াত হোসেন মামুন গ্লিটজকে জানান, ২০১৩ সালের ৪ জানুয়ারি শুরু হয়েছিল সুবর্ণ জয়ন্তী উৎসব। রাজনৈতিক জটিলতায় সে বছর ডিসেম্বরে সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে পারেনি তারা।

এবারের চলচ্চিত্র উৎসবে ২৫টি সিনেমা প্রদর্শিত হবে। বিশ্বের ভাষায় নির্মিত দর্শকনন্দিত সিনেমার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ কর্মীদের নির্মিত বেশকটি চলচ্চিত্র এবারের উৎসবে প্রদর্শিত হবে জানিয়েছেন মামুন।  

বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

এরপর বিশেষ এক আলোচনা সভায় অংশ নেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং চলচ্চিত্রনির্মাতা সালাউদ্দিন জাকি। এদিন প্রদর্শিত হবে শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ উৎসবে প্রদর্শিত হবে  ‘পথের পাঁচালী’, ‘আগামী’, মুক্তির গান’, ‘চিত্রা নদীর পারে’, ‘ক্রেনস আর ফ্লায়িং’, ‘আহা’, ‘গেরিলা’, ‘সূর্য কন্যা’, ‘ডুব সাতার’, ‘সূর্য সংগ্রাম’, ‘হুলিয়া’, ‘রোকেয়া’, ‘আধিয়ার’, ‘আকালের সন্ধানে’,‘শঙ্খ নাদ’, ‘ঘুড্ডি’, ‘বাইসাইকেল থিফ’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘রাণী কুঠির বাকি ইতিহাস’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বৃত্তের বাইরে’, ‘ইতিহাস কন্যা’, ‘রশোমন’, ‘কালিঘর’ এবং ‘মাটির ময়না’।

সবগুলো চলচ্চিত্রই শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এছাড়া শনিবার বিকেল ৫টায় চিত্রশালা মিলনায়তনে ‘বাংলাদেশের অন্য সিনেমা-প্রান্তিকের নন্দনতত্ত¡’ বিষয়ে সুবর্ণ-জয়ন্তী স্মারক বক্তৃতা দেবেন চলচ্চিত্র সংসদ কর্মী মাহমুদুল হোসেন।

‘পাকিস্তান চলচ্চিত্র সংসদ’ নামে ১৯৬৩ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন। চলচ্চিত্রকে বাণিজ্যিক বলয়ের বাইরে সাংগঠনিকভাবে শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা, সাধারণ দর্শকের মাঝে চলচ্চিত্রবোধ ও সচেতনতা তৈরি এবং শিল্পধর্মী চলচ্চিত্রের প্রচার ও চর্চার লক্ষ্যেই গঠিত হয় পাকিস্তান চলচ্চিত্র সংসদ। এ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন প্রয়াত ওয়াহিদুল হক, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক মোশাররফ হোসেন চৌধুরী, চলচ্চিত্রকার সালাউদ্দিন, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক খান, এফডিসির শিল্পনির্দেশক আবদুস সবুর, বিটিভির সাবেক মহাপরিচালক মনিরুল আলম এবং মুহাম্মদ খসরু।

সংস্কৃতিপ্রেমী আশরাফ আলী চৌধুরীর ঢাকার ২৬ নম্বর পুরানা পল্টন লেইনের বাড়িতে ছিল সংগঠনের অফিস। পাকিস্তান চলচ্চিত্র সংসদের প্রথম সভাপতি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক খান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.