বাংলা আমার দেশ
শেখ মুজিবের বিচার?
খুনী এহিয়ার ধৃষ্টতা
মুক্তনগর : খবরে প্রকাশ, দশ লাখ বাঙালী হন্তা এহিয়া গোপন সামরিক আদালতে শেখ মুজিবের বিচার করছে।
আমাদের প্রশ্ন বিচারতো করবে কিন্তু কি অপরাধে? তোমার বদান্যতার (!) ফল গত নির্ব্বাচন আর সেই নির্বাচনে শেখ মুজিব মানুষের নির্বাচিত প্রতিনিধি। এটাই কি শেখের অপরাধ? তুমিই বলেছিলে শেখ মুজিব পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, আবার তুমিই বলছ শেখ মুজিব দেশদ্রোহী এবং তা তুমি অনেক আগে থেকেই টের পেয়েছিলে। ধন্যি তোমার মগজ।
এহিয়া তোমার অনেক খেলাই আমরা দেখেছি কিন্তু এবার সাবধান। শেখ-বিচারের ধৃষ্টতা বাঙালী বরদাস্ত করবে না।
সোনার বাংলা (বাংলার কথা) \ ১ ঃ ১ \ ১৪ আগস্ট ১৯৭১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।