আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন ও আমার ভাবনা (পর্ব-২)

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক। প্রথম পর্ব শ্রেণী পাঠদানকে কিভাবে আরও আকষণীয় ও আন্দময় করা যায় সেজন্য শিক্ষক অবসর সময়ে চিন্তা করেন ল্যাপটপে নির্ধারিত পাঠ প্রস্তুত করেন। পাঠ্য বিষয়কে বোধগম্য করার জন্য শিক্ষক ইন্টারনেট থেকে পাঠসংশ্লিষ্ঠ ছবি, ভিডিও খুঁজে খুঁজে ডাউনলোড করে তা পাঠের সাথে যুক্ত করেন। মোটকথা শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠ উস্থাপনের জন্য একজন শিক্ষককে কঠিন পরিশ্রম করতে হয়। শিক্ষক যখন শিশুদের সামনে ল্যপটপে পূর্ব প্রস্তুতকৃত পাঠকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন তখন শিশুদের সামনে পাঠ্য বিষয়টা যেন জীবন্ত হয়ে উঠে।

শিশুরা অতি সহজে হৃদয়ঙ্গম করে নিতে পারে এবং তাদের ধরনা হয়ে উঠে অত্যন্ত পরিস্কার। শিশুরা শেণীকক্ষে পড়া লেখা নিয়ে এতটাই ব্যস্ত থাকে তাদের দুষ্টুমি করার যেন আর সময় থাকেনা। স্যার যখন পাঠ সংশ্লিষ্ঠ ছোট্ট ভিডিওটি প্রদর্শন করে প্রদর্শিত ভিডিও সম্পর্কে শিশুদের অভিব্যক্তি জানতে চাচ্ছেন তখন সেই পেছনে পড়া শিশুটিও তার বোধ থেকে উপস্থাপন করছে বিষয়গুলো। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, আনন্দদায়ক শিক্ষার পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, পাঠ সংশ্লিষ্ঠ উপকরণের ব্যবহার ও আইসিটি ক্লাসরুম হওয়ার কারণে শিশুরা স্কুলেই তাদের নির্ধারিত পাঠ শেষ করতে পারছে। মুখস্ত বিদ্যা (আগের মুখস্ত করার অভ্যাস) কমে যাচ্ছে।

শিশুদের স্কুল ভিতি, স্কুল পালানো এখন নেই বললেই চলে। মা-বাবা, অভিভাবকগণের উপর থেকে চাপ কমে যাচ্ছে। শিশুরা আগের চেয়ে অনেক আধুনিক ও স্মার্ট হয়ে গেছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই হয়েছে। সাম্প্রতিক কালে বাংলাদেশ টেলিভিশনে ও অন্যান্য টিভি চ্যানেলে রুপান্তর কথা নামে একটি ধারাবাহিক নাটক প্রচার করা হয়েছে।

এই নাটকটি সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছিল। চলমান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.