আমাদের কথা খুঁজে নিন

   

রণবীরের পিছু পিছু দীপিকা

বলিউডে এখন একটাই লড়াই 'শুদ্ধি' বনাম 'বাজিরাও মস্তানি'। ঝগড়ার একদিকে পরিচালক কারন জহর, অন্যদিকে সঞ্জয়লীলা বনশালি।

ঝগড়ার শুরু ছবি মুক্তির তারিখ এক হওয়া থেকে পুরো ডজন বার নায়ক-নায়িকা বদল। আর এ ব্যাপারে ঝগড়ায় প্রায় দু-এক পা এগিয়ে সঞ্জয়লীলা বনশালি।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক, 'শুদ্ধি' ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল হৃত্বিক রোশন ও করিনার কাপুরের।

কিন্তু হৃত্বিক হঠাৎ করেই কারন জোহরকে না করে দেন। এরপর কারনের দৃষ্টি পরে রণবীর সিংয়ের দিকে।

অন্যদিকে, হৃত্বিক সরে আসতেই করিনাও নিজেকে গুটিয়ে নিলেন 'শুদ্ধি' থেকে। ঠিক সেই সময়ই কারন স্ক্রিপ্ট নিয়ে পৌঁছে গেলেন দীপিকা পাড়ুকোনের কাছে। ছবিতে বিপরীতে রণবীর সিং আছেন জানতে পেরে দীপিকা ঝট করে রাজিও হয়ে গেলেন।

তবে করণের 'শুদ্ধি'তে পড়ল সঞ্জয়ের 'বাজিরাও মস্তানি'র বাঁকা নজর। রণবীর 'শুদ্ধি' ছেড়ে সোজা সাইন করে ফেললেন 'বাজিরাও মস্তানি'তে। আর এ খবরটা পৌঁছে যায় দীপিকার কানেও। তিনিও দেরি করলেন না। 'রামলীলা' ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই ভাব জমিয়ে ফেলেছেন বনশালির সঙ্গে।

সঞ্জয়কে অনুরোধ করে সোজা এন্ট্রি নিলেন 'বাজিরাও মস্ততানি'তে। আর এক পাশে রেখে দিলেন করণের 'শুদ্ধি' অফার।

এই কাণ্ড নিয়ে সঞ্জয়-কারন মুখ না খুললেও, বলি গুঞ্জনে আপাতত রটছে একটাই খবর, রণবীর-দীপিকা প্রেমই নাকি এই সব কাণ্ডের জন্য দায়ী। লোকে আবার বলছে রণবীরই নাকি সঞ্জয়কে বলে দীপিকার পাকাপাকি বন্দোবস্ত করেছে বাজিরাও মস্তানিতে!

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।