আমাদের কথা খুঁজে নিন

   

নুরেমবার্গ ট্রায়াল এবং আমাদের যুদ্ধাপরাধীদের বিচার

ভালবাসায় রক্ত দেখি, রক্ত নেশায় ভ্রমর দেখি যুদ্ধাপরাধীদের বিচার এবং ট্রাইবুনাল নিয়া কথা বলার সময় অনেকে ১৯৪৫ সালের নুরেমবারগ ট্রায়াল এর উদাহরণ টানেন। কিন্তু অনেকেই জানেন না নুরেম্বারগ ট্রায়াল ছিল অনেক দিক থেকে অনেক বিতর্কিত জেসব বিতর্ক আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আসবেনা। হিটলার কে দোষ দেয়া হয় লক্ষ লক্ষ ইহুদি মারার জন্য কিন্তু স্তালিন ১৯৩৬-১৯৩৮ সাল পর্যন্ত যে তার দেশের ৬ লক্ষ মানুষ কে গোপন বিচার করে মেরে ফেলেছিল তার জন্য তাকে দোষী বলা হয় নি। পোলান্ড আক্রমনের জন্য নাজি জার্মানি কে দোষ দেয়া হয়েছিলো কিন্তু পোল্যান্ড এর অন্য একটি অংশ যে রাশিয়া আক্রমন করেছিলো তার জন্য তাদের বিচার হয় নি। ব্রিটেন এবং রাশিয়া যে ইরান আক্রমন করেছিলো তার জন্য তাদের বিচার হয় নি কিন্তু তারাই আবার নাজি দের বিচার করে।

katyn forest massacre এর জন্য জার্মানি কে দোষ দেয়া হয়েছিলো কিন্তু পরে১৯৯০ এসে জানা যায় যে এই কাজ করেছিলো রাশিয়ার গোপন পুলিশ। আমেরিকা যে জাপান এ পারমাণবিক বোমা ফেলেছিল তার কিন্তু কোনও বিচার তারা করে নি যদিও মানুষ মারার অপরাধে তারা অন্যদের বিচার করেছিল। সরবোপরি তারা যাদের বিচার করেছিলো সেই জার্মান রা কিন্তু নিজেদের আইনগত অধিকার পায় নি। কিন্তু আমাদের ক্ষেত্রে যুদ্ধাপরাধী বিচারে এই ধরণের বিতর্ক আসবেনা কারণ আমরা পাকিস্তান এর বিরুদ্ধে দীরগদিন আন্দোলন করেছিলাম তাদের নিরঝাতন থেকে মুক্তির জন্য,তারাই আমাদের উপর অন্যয় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের দোসর রা আজকে বিচারের মুখমুখি। আজকে যে জামাত নেতাদের বিচার হচ্ছে তারা সত্যিকার অর্থেই Nuremberg principle অনুযায়ী অপরাধি।

কাজেই আমার মনে হয় না আমাদের উচিত হবে না তথাকথিত Nuremberg trial এর সাথে আমাদের টাকে মিলিয়ে ফেলা তাতে করে আমাদের বিচারের মান কমে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।