Windows 8 মাইক্রোসফট এর নতুন উইন্ডোজ। । আমার কাছে বেশ ভালই লেগেছে । যারা যারা এখনও Windows 8 সেটআপ দেননি বা Activator খুজছেন অথবা যারা উইন্ডোজ সেটআপ কিভাবে দিবেন তা নিয়ে ভাবছেন তাদের জন্য আমার এই পোস্ট।
ডাউনলোড লিঙ্ক Windows 8 Professional (64bit & 32bit): এখানে
ডাউনলোড করার সুবিধার্থে আপনাদের টরেন্ট লিঙ্কটা দিলাম।
IDM দিয়ে টরেন্ট ডাউনলোড করতে চাইলে এই সাইট এ যেতে পারেন।
টরেন্ট এ যেই activator আছে তা ব্যবহার না করে আমার দেওয়া activator টি ব্যবহার করতে পারেন। কারন আমার দেওয়া activator থেকে উইন্ডোজ activate করা খুব সহজ।
activator লিঙ্কঃ এখানে
এবার আমরা দেখব কিভাবে উইন্ডোজ ৮ সেটআপ দিতে হয়। শুরুর দিকের নিয়ম কানুন উইন্ডোজ ৭ এর মতই।
প্রয়োজনীয় উপকরনঃ
১. পিসি বা ল্যাপটপ যেখানে উইন্ডোজ সেটআপ দিবেন
২. ইন্টারনেট কানেকশন
৩. ফাকা ডিভিডি বা পেনড্রাইভ
৪. ডিভিডি রাইটিং সফটওয়্যার
৫. পপকর্ণ, চকলেট বা হালকা নাস্তা
কিছু পূর্ব প্রস্তুতিঃ
যে ড্রাইভ উইন্ডোজ সেটআপ দিবেন সেখান থেকে আপনার সকল দরকারি ডাটা অন্য ড্রাইভে সরিয়ে ফেলুন। আপনি চাইলে ড্রাইভটি ফরম্যাট দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারেন, তাহলে আপনার কম্পিউটার হয়ে উঠবে আরও গতিময়। কিন্তু আবার ও সতর্ক করছি "সকল দরকারি ডাটা অন্য ড্রাইভে সরিয়ে ফেলুন"
আপনার Microsoft এর ই-মেইল আইডি না থাকলে নতুন উইন্ডোজ ইন্সটল করার পূর্বে Microsoft এর একটি ই-মেইল আইডি খুলে নিতে পারেন। কথা দিলাম কিছুক্ষণ পরে উপকারে আসবে। এ জন্য ক্লিক করুনঃ এখানে
উইন্ডোজ সেটআপ এর ডিভিডি প্রস্তুতকরনঃ
টরেন্ট থেকে ডাউনলোড করা শেষ হলে আপনি একটি iso ফাইল পাবেন যা উইন্ডোজ ৮ এর সেটআপ ফাইল।
iso ফাইলটি যেকোনো iso burner দিয়ে ডিভিডিতে রাইট করতে পারবেন। বাক্তিগতভাবে আমি Nero 11 Lite ব্যবহার করি।
ডাউনলোড লিঙ্কঃ Click This Link)_[Multilingual_PL]_[Key]
আপনিও nero ব্যবহার করতে চাইলে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করার সময় সিরিয়াল কী ডাউনলোড করা টেস্ট ফাইল থেকে বসিয়ে দিন।
nero আপনার কম্পিউটার এ ইন্সটল করা থাকলে iso ফাইলটিতে ডাবল ক্লিক করে nero express দিয়ে ওপেন করলে নিচের চিত্রের মত একটি অপশন পাবেন।
এখন ডিভিডি রাইটার এ একটি ফাকা ডিভিডি প্রবেশ করিয়ে Burn এ click করলে ডিভিডি রাইট হওয়া শুরু করবে।
কিছুক্ষণের মদ্ধে আপনার উইন্ডোজ এর সেটআপ ডিস্ক তৈরি হবে।
ডিভিডি এর পরিবর্তে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করতে চাইলে win to flash সফটওয়্যার ব্যবহার করতে পারেন। কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দিবেন এ নিয়ে সামুতে অনেক পোস্ট হয়েছে একটু সার্চ দিলেই খুজে পাবেন।
তো হয়ে যাক উইন্ডোজ ইন্সটলেসনঃ
প্রথমে উইন্ডোজ সেটআপ করার ডিভিডিটি বার্ন করা হল তা ডিভিডি রমে প্রবেশ করিয়ে উইন্ডোজ রিস্টার্ট দেন। তারপর কম্পিউটার অন হবার সাথে সাথে বুটমেনুতে প্রবেশ করুন (এজন্য আমার কম্পিউটার এ F10 প্রেস করতে হয়, কম্পিউটারভেদে বাটন আলাদা হতে পারে)।
Press any Key To Boot from CD or DVD.......... আসলে এন্টার প্রেস করুন। স্ক্রীনটি অনেকটা এরকমঃ
তারপর নতুন যে মেনু আসবে সেখান থেকে আপনার DVD ROM বুট মেনু হিসেবে সিলেক্ট করে দিন। পেনড্রাইভ থেকে সেটআপ দিতে চাইলে বুট মেনু হিসেবে USB সিলেক্ট করে দিন।
পিসি রিস্টার্ট নিবে চিন্তা করবেন না। কীবোর্ড বা মাউস এ আপাতত হাত দেবার কোন দরকার নেই।
পিসি চালু হবার সময় এই ছবিটি স্ক্রীন এ আসার কথা।
কিছুক্ষণের মদ্ধে আপনার সামনে এই ছবিটি দেখতে পাবেন। ভাষা, সময় এবং কী পছন্দমত ঠিক করে next এ ক্লিক করুন।
এবার Install Now এ ক্লিক করেন।
I Accept License Terms এ চেকমার্ক দিয়ে Next এ ক্লিক করেন।
এবার ফ্রেশ ইন্সটল এর জন্য Custom: Install Windows Only (advanced) এ ক্লিক করুন।
নতুন যে অপশন আসবে সেখান থেকে যেই ড্রাইভ এ উইন্ডোজ সেটআপ করতে চান তা সিলেক্ট করুন। সাধারানত C ড্রাইভ এ ইন্সটল করা হয়। যদি ডিস্কটি ফরম্যাট করতে চান তাহলে Drive Option (advanced) থেকে Format এ ক্লিক করুন। সতর্ক থাকেবেন যেই ড্রাইভ ফরম্যাট করবেন সেই ড্রাইভ থেকে আপনার সব ডাটা ডিলিট হয়ে যাবে (প্রবাদ আছে No Backup, no sympathy). তাই আবার ও বলছি আগে থেকেই দরকারি সব ডাটা ব্যাকআপ রাখুন।
উইন্ডোজ সেটআপ এর জন্য ১৫-২০ জিবি ফাকা জায়গা লাগবে। Next এ ক্লিক করুন। উইন্ডোজ ৩২(x86) বা ৬৪(x64) বিট এর যেকোনো একটি ভার্সন ইন্সটল করুন। তবে ৬৪ বিট এ কম্পিউটার এর পারফরমেন্স ভাল পাবেন।
এই ছবিটি দেখতে পেলে এরপর কয়েক মিনিটের জন্য পপকর্ণ, চকলেট বা হালকা নাস্তা খাওয়া-দাওয়া শুরু করুন।
আসাকরি খওয়া-দাওয়া শেষ হবার আগেই এইরকম একটি ছবি দেখতে পাবেন। এখন খাওয়া-দাওয়া বন্ধ করে নতুন উইন্ডোজ ৮ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।
এবার নিচের স্ক্রীনটি দেখতে পেলে সময় এসেছে আপনার উইন্ডোজ এর স্টার্ট স্ক্রীন personalize করার। পছন্দমত একটি রঙ বেছে নিন যা আপনার স্টার্ট স্ক্রীন এর ব্যাকগ্রাউন্ড এবং এটি পরেও পরিবর্তন করতে পারবেন। এরপর আপনার কম্পিউটার এর নামঠিক করে নিন।
সেটিংস্ থেকে Express Settings বেছে নিন যা পরেও পরিবর্তন করতে পারবেন।
এরপর মাইক্রোসফট লাইভ এর যেকোনো আইডি দিয়ে Sign In করুন, চাইলে Skipকরতে পারেন। তবে Sign In করে নেওয়াটাই উত্তম। এর ফলে আপনার স্টার্ট মেনু ব্যাকগ্রাউন্ড, ডেক্সটপ থিম, অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ভাষা, এমনকি মাউস পয়েন্টার স্টাইল ও সেভ করে রাখতে পারবেন। এজন্যই আগে অ্যাকাউন্ট খুলে নিতে বলেছিলাম।
এরপর সামনের কয়েকটি পরবর্তী ধাপে User Name বেছে নিন, চাইলে পাসওয়ার্ড ও দিতে পারবেন।
এরপর আপনি এইরকম একটি স্ক্রীন কম্পিউটার এ দেখতে পাবেন।
ঠিক তার পরের মুহূর্তেই আপনার জন্য অপেক্ষা করছে . . . . . . . . .
অর্থাৎ আপনি এখন উইন্ডোজ ৮ ইউজার।
এটিই উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু। সবকিছু অচেনা লাগছে তাই না???? Desktop এ ক্লিক করলেই আপনি খুজে পাবেন আপনার চিরচেনা পরিচিত এলাকা কিছুটা নতুন রুপে।
বরাবরের মতই উইন্ডোজ সেটআপ দিয়ে My Computer আইকন খুজে পাচ্ছেন না, তাই না??? চিন্তার কিছু নেই। ডেস্কটপে রাইট ক্লিক করে Personalize এ ক্লিক করে Change Desktop Icon এ ক্লিক করে My Computer সিলেক্ট করুন।
এবার আসুন উইন্ডোজ ৮ activate করার পালা। আমার দেওয়া Activator টি আনজিপ করে ডাবল ক্লিক করুন। পিসি রিস্টার্ট নিবে এবং দেখবেন আপনার উইন্ডোজ ৮ টি জেনুইন হয়ে গিয়েছে।
আমি সামুতে নতুন। তাই ভুলভ্রান্তি গুলো আসাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকুন। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।