আমাদের কথা খুঁজে নিন

   

ইউজিন ক্যাস্পারস্কি

ব্লগিং শুরু করলাম যারা ক্যাসপারস্কি এন্টিভাইরাস ব্যাবহার করেন তারা এই লোকটার ছবি অবশ্যই দেখেছেন। কিন্তু আমি নিশ্চিত এই ব্যাক্তির ব্যাপারে বেশিরভাগ মানষই জানেনা। তাই এই বিশেষ ব্যাক্তিকে নিয়ে আজকে লেখাটি আপনাদের জন্য দিলাম। ক্যাস্পারস্কির সিইও ইউজিন ক্যাস্পারস্কি (Eugene Kaspersky)। গনিত এর জন্য ভালোবাসাই ইউজিন এর "প্রযুক্তিগত" ভবিষ্যৎ নির্ধারণ করে।

হাইস্কুলে থাকার সময় তার অন্যতম পছন্দের কাজ ছিলো mathematical journal গুলে তে প্রকাশিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করা। হাইস্কুলে পড়ার কিছু সময়ের মধ্যেই তিনি extracurricular পড়াশুনা হিসেবে মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি দ্বারা পরিচালিত একটি dedicated program এ অংশগ্রহন করেন। হাইস্কুলের শেষের দুই বছর তিনি বিশেষ প্রতিভাবানদের জন্য Moscow State University র পরিচালিত গণিত এবং পদার্থবিজ্ঞান এর উপর একটি বিশেষ course এ কোর্স এ অংশগ্রহন করেন। ১৯৮৭ সালে ইউজিন Institute of Cryptography, Telecommunications and Computer Science থেকে গ্রাজুয়েশন শেষ করেন। সেখানে তিনি mathematics, cryptography এবং computer technology নিয়ে পড়াশুনা করেন এবং mathematical engineering ছিলো তার মেজর।

গ্রাজুয়েশন শেষ করার পরে তিনি একটি multi-disciplinary গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। এখানেই ১৯৮৯ সালের অক্টোবরে ইউজিন তার কম্পিউটার এ থাকা ক্যাসকেড ভাইরেস পাওয়ার পরে ভাইরাস নিয়ে স্টাডি করা শুরু করেন। ইউজিন ভাইরাসটি এনালাইসিস করে এটাকে নিষ্ক্রিয় করার জন্য একটি ইউটিলিটি তৈরি করেন। তারপর তিনি ক্ষতিকত প্রোগাম আর তাদের নিষ্ক্রিয় করার জন্য মডিউল তৈরি করতে থাকেন। এই সংগ্রহই ক্যাসপারস্কি এন্টিভাইরাসের "বিখ্যাত ডাটাবেস" তৈরির ভিত্তি প্রস্তুত করে।

এই ডাটাবেসে এখন ৪ মিলিয়ন রেকর্ড আছে, এবং এটা পৃথিবীর অন্যতম সম্পূর্ণ ডাটাবেস! ১৯৯১ সালে ইউজিন KAMI Information Technologies Center এ যোগদান করেন। সেখানে তিনি তার সহকর্মীদের সাথে মিলে AVP antivirus project তৈরি করেন। পরে যা ক্যাস্পারস্কি এন্টিভাইরাসের প্রোটোটাইপ হয়ে ওঠে। এই প্রজেক্টের আন্তর্জাতিক স্বীকৃতি আসে ১৯৯৪ সালে যখন এভিপি Hamburg University র টেস্ট ল্যাব দ্বারা পরিচালিত একটি প্রতিযোগিতায় জিতে যায়। এখানে দেখা যায় ওই সময়ের জনপ্রিয় যেকোন এন্টিভাইরাস এর চেয়ে এভিপি বেশি ভাইরাস চিনতে সক্ষম।

১৯৯৭ সালে ইউজিন তার সহকর্মীদের সাথে মিলে একটি সতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা ভাবেন। এখানেই তারা Kaspersky ল্যাবের প্রতিষ্ঠাতা হন। সেই সময়ই তিনি কোম্পানির অ্যান্টিভাইরাস গবেষণার নেতৃত্বে গ্রহন করেন। ২০০৭ সালে তিনি ক্যাসপারস্কি ল্যাবের সিইও হন। ইউজিন ক্যাস্পারকি রাশিয়ান ফাউন্ডেশনের স্টেট প্রাইজ পেয়েছেন।

২০১০ সালে তিনি ইউরোপের এসসি ম্যাগাজিনের সিইও অফ দ্যা ইয়ারের জন্য পুরস্কার লাভ করেন। ২০১২ সালে তিনি Plymouth University থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। অক্টোবর এর ৪ তারিখ ইউজিন ক্যাস্পারস্কির ৪৭ বছর (১৯৬৫ তে জন্মগ্রহন করেন) পূর্ণ করলেন। তাকে জানাই happy belated birthday! এইটা একটা চাকরির বিজ্ঞাপন, ৬টা ভুল ধরসি! বাকিগুলা ধরতে পারলাম না! মার্ক জাকারবার্গ এর ২০০৬ সালের ফেসবুক প্রোফাইল আর আগের ফেসবুক বিজ্ঞাপনের স্টাইল! বয়স ৩৭, চাকরি করেই ৩০০ মিলিয়ন ডলারের মালিক! কোন কম্পানির সিইও বলেন তো? আপনি কি জানেন গুগল, ফেসবুক, ইয়াহু কত বেতন দেয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।