আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার কর্তৃপক্ষ কেন ধর্মরক্ষার ঠিকাদারি নেবে?

দূর্যোধনের সাম্প্রতিক পোস্টে নিশ্চিতভাবেই প্রমাণ হয়ে গেছে, ওইদিনের ঘটনার নেপথ্যে কারা কারা ছিল। সুতরাং সামহোয়্যারের প্রথম কাজটিই হওয়া উচিত ছিল, জড়িত দুষ্কৃতিকারিদের নিশ্চিহ্ন করা। বিষধর সাপের পাল গ্যাসচেম্বারে মেরে ফেলতে হয়। ধর্মরক্ষার নাম দিয়ে ব্লগে যারা নোংড়া পর্নোচর্চা করে জঘন্য ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছিল, তারা ছিল মানবতার শত্রু। ব্লগে এদের জায়গা হতে পারে না।

সামহোয়্যার কর্তৃপক্ষ কেন ধর্মরক্ষার ঠিকাদারি নেবে? কারো ধর্মীয় অনুভূতি যদি কোনো কারণে আহত হয়, সেটি ব্লগারদের ব্যাপার। সামহ্যোয়ার টিম সুধু দেখবে নীতিমালা ভংগ করেছে কিনা। তারা তদের নিয়ম মাফিক ব্যাবস্থা গ্রহন করবে। কোন ব্লগার আহত হলে সংযত ও পরিশীলিত ভঙ্গিতে প্রতিবাদ করবে। প্রচলিত পদ্ধতিতে।

এটাই নিয়ম আর যারা তার বিরোধী, তারাও তাদের মতো করে মতামত দেবে। ভদ্র ভাষায়। প্রচলিত পদ্ধতিতে। আগবাড়িয়ে সামহোয়্যার কর্তৃপক্ষের ধর্ম রক্ষার ভূমিকা নিতে যাওয়া একেবারেই অপ্রয়োজনীয়, যা অনেকটা চরমনাইএর কাঠ মোল্লাদের কাছে আত্মসমর্পণেরই নামান্তর। সামহোয়্যার মূলত একটি ব্লগ, যা কেবলই মুক্তচিন্তার বাহক এবং যা কেবলই ব্লগারদেরই জায়গা।

ব্লগ একটি উম্মুক্ত স্বাধীন প্ল্যাটফরম। সামান্য ভিন্নমতে যাদের অজু নষ্ট হয়ে যায়, তাদের ব্লগে না আসাই উচিত। নোংড়ামি-নাফরমানি থাকলে মডারেটের তা যত দ্রত সম্ভব মুছে দিবে বা ব্যান করবে। ব্যাস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.