আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে স্বচ্ছতার ব্যাপারে উদ্বিগ্ন আমেরিকা

দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কেষ্ট গ্রামীণ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে সরকারি নিয়ন্ত্রণ বাড়াতে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক উদ্যোগে 'গভীর উদ্বেগ' জানিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র বলেছে, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানটির নারী অংশীদারদের ভূমিকাকে খাটো করবে এবং 'ব্যাকংটির ভবিষ্যৎকে বিপদাপন্ন করবে'। নতুন একজন 'সৎ' ও 'যোগ্য' এমডি নির্বাচনে 'স্বচ্ছতা' নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে দেশটি। গতরাতে পাঠানো এক 'সংবাদ বিবৃতি'তে (প্রেস স্টেটমেন্ট) এ আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিবৃতিতে বলা হয়, 'ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনে পরিচালনা পরিষদের ওপর সরকার নিযুক্ত চেয়ারম্যানকে নিয়ন্ত্রণ দিতে সরকারের সামপ্রতিক ভূমিকার ব্যাপারে আমেরিকার যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের এবং কার্যত সারা বিশ্বের লাখো দরিদ্র নারীর জীবন বদলে দিয়েছে যেই প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের গতিপ্রকৃতি নির্ধারণে এর প্রধানত নারী অংশীদারদের ভূমিকাকে খাটো করবে সরকারের এই উদ্যোগ।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.