একটা মজার ঘটনা শেয়ার করি। আমার এক কলিগ একবার উত্তরা যাচ্ছিল বাসে করে, বাসের মধ্যে দুইটি লোক হঠাত করে এয়ারপোর্ট রোড এ বাস থেকেই লিফ লেট ছাড়া শুরু করল। হাজার হাজার লিফলেট। তো এটা দেখে আমার ঐ সহকর্মী ব ল ল, " ভাই শুধু শুধু রাস্তা নোংরা কেন করছেন?" উত্তরে লোক দুটি ব লল, " চুপ থাকেন ভাই, দেখছেন না, মার্কেটিং ক রতেছি"। বলে রাখি আমার কলিগ একজন ব্রান্ড ম্যানেজার। দেশটা আসলে মার্কেটিয়ার এ ভরে গিয়েছে, সবাই ব্রান্ড ম্যানেজার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।