আমাদের কথা খুঁজে নিন

   

মুক্ত আসর—এর উদ্যোগে ‘ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনি সংগ্রহ’

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই। ঠাকুরগাঁও জেলায় প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনি সংগ্রহ ও লেখার উদ্যোগ নিয়েছেন মুক্ত আসর, ঠাকুরগাঁও শাখা। এ উদ্যোগ আনুষ্ঠানিক ভাবে রোববার বিকাল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাংসদ কার্যালয়ে ‘ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাহিনি সংরক্ষণের শুভ প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্যোগকে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা ইউনিট কমান্ডার শ্রী জীতেন্দ্রনাথ রায়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শিক্ষাবিদ প্রোফেসর মনোতোষ কুমার দে বলেন, ‘দীর্ঘ ৪২ বছরে এই এলাকার মুক্তিযোদ্ধা কাহিনি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। আমার বিশ্বাস তরুণদের এই সংগঠনের মাধ্যমে সঠিক ও নিরপেক্ষভাবে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনি লিপিবদ্ধ করা হবে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. বদরুদ্দোজা ও আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মন্তু দাস, মনিরুল ইসলাম, মুক্ত আসর ঠাকুরগাঁও শাখার সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক আবদুর রউফসহ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাজিয়া আফরিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.