ফারিয়াজ তিনি এখনও থাকেন ওমাহা অঙ্গরাজ্যের ৩-কামরার এক বাসায় যা তিনি ৫০ বছর আগে ক্রয় করেছিলেন ঠিক তার বিয়ের পর পর। তার যুক্তি, এর চেয়ে বেশি তার আর প্রয়োজন নেই। তার এই বাড়িতে নেই কোন বিশেষ নিরাপত্তা দেয়াল কিংবা সীমানা নির্ধারনী গেট।
তিনি নিজেই নিজের গাড়ি চালান। সঙ্গে থাকেনা কোন গাড়িচালক কিংবা দেহরক্ষী।
ওয়ারেন বাফেটের নেই কোন প্রাইভেট জেট বিমান। কিন্তু তার বিনিয়োগ প্রতিষ্ঠানই বিশ্বের বৃহত্তম বিমান প্রতিষ্ঠানের মালিক।
লোক দেখানো সামাজিকীকতা কিংবা সমাজের বিত্তবান মানুষদের সাথে মেলামেশা করতে তিনি প্রয়োজন বোধ করেন না। অবসর সময়ে দেখেন টিভি, সঙ্গে থাকে পপকর্ন।
যুবক ও যুবতীদের প্রতি তার উপদেশঃ
১) টাকা দিয়ে প্রতিষ্ঠিত হওয়া যায়না।
প্রতিষ্ঠিত হয়ে টাকা উপার্জন করা যায়।
২) যত পারো, সাধারণভাবে জীবন যাপন কর।
৩) লোকের কথামতই সব কিছু করতে হবে এমন কোন নিয়ম নেই। সবার বক্তব্যই শোনো ও মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কর, কিন্তু কাজ কর নিজের বুদ্ধি-বিবেচনা ও ইচ্ছা অনুযায়ী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।