আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর সাম্প্রতিক ছড়া ছাত্রাবাসে আগুন

সিলেট শহর ধোঁয়ায় কালো পুড়ছে বই আর খাতা পুড়ে পুড়ে ছাই হয়েছে গাছের সবুজ পাতা ছাই হয়েছে লক্ষ হাজার লোকের সুখস্মৃতি প্রাণে প্রাণে বইছে এখন তাইতো বিষাদ গীতি। আকাশ থেকে নিত্য যখন শ্রাবন ধারা ঝরে চোখের জলের বন্যা তখন সিলেট টিলাগড়ে ঐতিয্যের স্মারক এমসি- ছাত্রাবাসের ছাই দেশ বিদেশে নিচ্ছে লোকের হৃদয় মাঝে ঠাঁই বলছে সবাই করলো যারা এমন ঘৃন্য কাজ তাদের তরে সমস্বরে জানাই ঘিক্কার আজ । (২) দেশটা জুড়ে চলছে এখন এমনই সন্ত্রাস পুড়ছে লোকের স্বপ্ন বুকের পুড়ছে ছাত্রাবাস । হচ্ছে চোখের স্বপ্ন হরণ বইছে বুকে রক্তক্ষরন মানুষ রূপি দানব গুলো করছে সমাজ গ্রাস। বিকৃত আজ তাদের মাথা তাই পুড়ে ছাই বই এর পাতা পুড়ছে দেশের সোঁদা মাটি সবুজ দুর্বা ঘাস। শান্তি প্রিয় মানুষ যারা উৎকন্ঠায় আছেন তারা দেখে দেখে ক্লান্ত সবে দানবীয় উল্লাস ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।