মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! এই শহরের রাস্তায় খোলা জানালা সমান আকাশটায়; এই কোলাহলে এই ভিড়ের মাঝে কত ভালবাসা পড়ে পড়ে কাতরায়। আমি দেখিছি, ছুয়েছি কত দুহাত দিয়ে এই শহুরের রাস্তায়। কেন কিসের ঘোরে, যায় মন উদাস হয়ে এই বিজলী বাত, এই মিথ্যের বেসাথি; এই হাসায়, আবার কাদায় অনেক মমতায়। এই রঙীন-ধূসর শহরের গলিতে গলিতে কত ভালবাসা পড়ে পড়ে কাতরায় । উল্লাস মিছে সব, ফিকে এই ছবিটা টুকরা প্রেম আমার, লাগে না জোড়া হায়; এই পাথুরে শহরে, গড়া যায় না প্রেমালায় কত ভালবাসা অকারণ ঝরে যায়। এই শহরের রাস্তায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।