আমাদের কথা খুঁজে নিন

   

কালো পালক

নিতান্তই আজাইড়া মানুষ আমি। খুব ভোরে ঘুম ভেঙে আরমোড়া ভাঙার অবসরে- দেখি পায়ের খুব কাছে পড়ে আছে কালো পালক! তারও আরো পরে তোমার মুখটা ঢাকা ছিলো অচেনা অন্ধকারে.. তাই তো তোমায় ভেবে বসেছিলাম পালকগুলোর মালিক। আদরের আচ্ছাদনে বুকে টেনে নিলাম, তোমার পালকগুলো আর তোমায়; তারপর? তীক্ষ্ণ ঠোঁটের ঠোকরে আমি বারবার হয়েছি রক্তাক্ত তবু হাসিমুখে সয়ে যাবো ভেবেছি, তোমার আর্দ্র অত্যাচার। কখনো তোমার চোখে চোখ রেখে হয়নি দেখা- তুমি তো সেই অসহায় কাকটি নও, এমনকি ছিলেনা কখনো! কুচকুচে কালো রঙের গাঢ় অন্ধকারে অবগুন্ঠিত তোমার শিকারী চোখ। তাতে লেগে আছে কালো কাকের রক্তের লাল দাগ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.