আমাদের কথা খুঁজে নিন

   

আপনার প্রেমিকার সঙ্গ ভাল লাগছে না? কি করে তাকে সে কথা বলবেন?

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. অনেকেই আছেন তার প্রেমিকার ছায়া মারাতে চান না। তাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় আপনার। কিন্তু সেটা তাকে বুঝতে দিতে চান না আপনি। মাঝে মাঝে আপনার মনের ভেতরের এই অরুচির কথা আপনার প্রেমিকা যেকোনভাবেই হোক বুঝে যায়। তখন অবস্থা আরো ভয়াবহ হয়।

এ অবস্থায় সম্পর্ক দিন কে দিন হাল্কা হতে থাকে। অথচ এটা কারো জন্যই কাম্য হতে পারে না। এইবার আসুন জেনে নেই কোন কথাগুলো আপনাকে সাহায্য করবে তার সঙ্গ থেকে দূরে রাখতে - ১। আমি তোমার উপর চরম বিরক্ত (ডাইরেক্ট অ্যাকশন) ২। অনেক দিন থেকেই তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না।

আজকে বলতেই হবে আমাকে। (তারপর মনে যা আছে ঝেড়ে দিবেন ৩। আমার পরিবার তোমাকে মেনে নেবে / নিচ্ছে না । তুমি রাস্তা মাপো (মাস্তান স্টাইল) ৪। দেখো শোনা, তোমাকে ছেড়ে দিতে আমার এতটুকু মন চাইছে না।

কিন্তু কি করবো বল? তোমার মধ্যে আগের মত সেই কারুকাজ পাই না। ৫। অনেক ভেবে দেখলাম, তোমার সাথে আমার থাকা পসিবল না। কারণ তোমার আমার প্রতি যে অবিশ্বাস কাজ করছে তা কোনদিন মিটবে না। ৬।

জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে ভালবেসে! আমার কঠিন কিছু সময়ে তোমাকে পাশে পেয়েছিলাম। এখন আর তোমাকে আমার জীবনে দরকার নেই। ৭। তুমি এত ক্ষ্যাত কেন? আমার সাথে তোমাকে মানাবে না! ৮। আমরা কি সারাজীবন শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? ৯।

রিলেশনের প্রথম থেকেই দেখে আসছি আমার ব্যপার গুলো নিয়ে তোমার উদাসীনতা। এভাবে তাই চলতে পারে না। ১০। আমার কোনকথাই তুমি গ্রাহ্য করতে চাও না। স্বার্থপরের মত শুধু নিজেকে নিয়েই চিন্তা করো।

সবচেয়ে ভাল হবে যদি আমাকে তুমি ভুলে যাও। ১১। ভেবেছিলাম তোমাকে ভালবেসে নতুন এক অধ্যায় রচনা করবো। আরো ভেবেছিলাম সেটা হয়ে থাকবে সবার কাছে উদাহরণ। যুগ যুগ ধরে আমাদের ভালবাসার কথা মানুষের মুখে মুখে ফিরবে।

কিন্তু আজ দেখছি তার উল্টো! ১২। তোমাদের সাথে আমাদের অনেক পার্থক্য। তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভাল। বিঃদ্রঃ আমরা কখনই চাই না এমন কঠিন কোন পরিস্থিতি আসুক আমাদের সামনে। সবার রিলেশন যাতে সুন্দর একটা সমাপ্তি হয় সেটার চাই।

ভাল থাকুন আপনারা। একটি এম১৫৪ ধারা পরিবেশনা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.