তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল গণতন্ত্রই শেষ কথা নয়। রাশিয়ার উন্নয়ন ঘটেছে জার আর কমিউনিষ্টদের হাতে। জাপানের উন্নয়ন মেইজির শাষণামলে। সিঙ্গাপুর আর মালয়েশিয়ার উন্নয়ন গণতান্ত্রিক ব্যবস্থার কারণে নয়।
ইরাণের উন্নতি ঘটেছে শাহ এর আমলে। চিনের উন্নয়ন তো কমিউনিষ্টরাই করছে। লিবিয়ার ক্ষেত্রে তাই। যারা গণতন্ত্রকে সবার উর্ধে তুলে ধরেন তাদের ভাবা প্রয়োজন সামস্টিক উন্নয়ন অন্য কীভাবে ঘটতে পারে। বেনোভোলেন্ট একনায়কত্ব অনেকসময় গণতন্ত্রের চেয়ে ভাল।
পশ্চিমা গণতন্ত্রের কেন্দ্র বৃটেন এখনো কেন বিশ্ব প্রতিযোগিতার উপযুক্ত হয়ে উঠলো না ? ভারতে এত পুরানো গণতন্ত্র তবু সেখানে সাধারণ মানুষের জীবন এখনো কেন নিরাপত্তাহীন? গাদ্দাফী দেশপ্রেমিক ছিলেন কিনা তা ইতিহাস বিচার করবে। আর সাধারণ মানুষ সহজেই বুঝবে ` আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।