পুরান আমি নব ভাবনায় বিভোর.. ব্যক্তি নিয়ে ভাবার সময় হয়েছে । আওয়ামী লীগ আর বি এন পি ক্যাচাল বন্ধ করুন । ৯০ দশকে আমাদের শিক্ষার হার কম ছিলো , আমাদের অর্থনৈতিক সচ্ছলতা ছিলো না বেশীর ভাগ জনগনের । সময় পাল্টেছে । এখন আমাদের মন মানষিকতার পরিবর্তন হলেই আমাদের নতুন দিনের সুচনা হবে ।
এটা সবাই কে ভাবতে হবে খালি মার্কা দেখে ভোট আগে হয়ছে । এখন ব্যক্তি দেখে ভোট হবে । মানুষ এখন অনেক সচেতন । আগে গ্রামে পত্রিকা, ডিস এন্টেনা , টেলিফোন বা মোবাইল ছিলো না । এখন যোগাযোগ ব্যবস্থা মানুষকে সচেতন করেছে ।
দয়াকরে শিখিত , সৎ , দূরদর্শী নেতা বেছে নিন । উদাহরন দিতে চাইবে অনেকে যে দেশে কামাল হোসেন এর মত অক্সফোর্ড শিক্ষক হয়ও ভোট পায় না কেন ইত্যাদি ইত্যাদি । দয়াকরে তখন কার সময়ে কয়জন মানুষ শিক্ষিত ও সচেতন ছিলো একটু ভেবে দেখবেন । আগের কথা বাদ । নতুন করে ভাবুন , রাজনীতিবিদদের ভাবান ।
দিন বদলাইছে না । ঐ দিন কি আর আছে রে ভাই । ৫০০ দিলে ভোট । এখন আগের মত ভোট কেনা এতো সহজ না । নেতা পরিবর্তন করুন ।
মনমানষিকতা পরিবর্তন করুন দেশের রাজনীতি বদলে যাবে । যারা ব্লগ লিখে ও পড়ে তারা বেশীর ভাগই সচেতন নাগরিক বলেই সবাই ভাবে । আপনারাই পারেন নতুন সুসংবাদ আনতে । বি এন পি করলে কি আওয়ামী লীগের যোগ্য প্রার্থীকে ভোট থেকে বঞ্চিত কবব ??? আওয়ামী লীগ করলে কি বি এন পির যোগ্য মানুষকে বঞ্চিত করবো ???
না
কখনই না
দয়াকরে অসব বাদ দিন । সবাই দেখেছে তারা দু দলই ব্যর্থ ।
তাই তাদের ভাল প্রার্থী মনোনয়ন দিতে এভাবেই বাধ্য করতে হবে । ভোট দরকার হলে কাপ পিরিচ মার্কায় দিন, যদি যোগ্য মনে করেন । কিন্তু প্লিজ ভাইডি দল দেখে ভোট দিলে রাজনৈতক মুক্তি আসবে না । সবাই স্থবির হয়ে চুচিল (সুশীল) না হয়ে , মন - মনষিকতা পরিবর্তন করতে হবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।