আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসি তাঁকে আমি

তাঁকে আমি ভালবাসি কামরুল আলম কেন জানি তাঁর প্রতি এত ভালবাসা এই বুকে জমে থাকে প্রতিদিন রাত, তাঁকে নিয়ে এই মনে জাগে শত আশা তাঁর কথা ভেবে আমি হই কুপোকাত। তাঁর সাথে দেখা নেই, কথা হয় রোজ ভরে যায় তাঁর নামে কবিতার খাতা, বাতাসেও করে থাকি আমি তাঁর খোঁজ তাঁর নামে বুঁজি এই দু’চোখের পাতা। তাঁকে ছাড়া কীভাবে যে থাকি আমি দূরে সে ছাড়া যে অসহায় এই দেহ মন, তাঁর তরে ভালবাসা এ হৃদয় জুড়ে ভালবাসি তাঁকে আমি, সে যে প্রিয়জন। দেখি নাই তবু গাই তাঁর গুণগান সে যে আর কেউ নয় আল্লাহ মহান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.