আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের এজেন্ট খালেদা : হানিফ

রফিকুল ইসলাম : বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, “আইএসআই’র কাছে থেকে নির্বাচনের জন্য পাঁচ কোটি রুপি নিয়ে তিনি আবারো এটা প্রমাণ করেছেন। ” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে হানিফ বলেন, “আইএসআই’র কাছ থেকে ১৯৯১ সালে বিএনপি নির্বাচনের জন্য টাকা নিয়েছে এ কথা তো আওয়ামী লীগ বলেনি। এ কথা পাকিস্তানের সেনাবাহিনী তাদের আদালতে বলেছেন। ” শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, “খালেদা জিয়া আসলে এ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না।

এ কারণেই তিনি এই স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধী ও তার দুর্নীতিবাজ দুই পুত্রকে রক্ষার জন্য ১২ মার্চ কর্মসূচি দিয়েছেন। ” তিনি বলেন, “এদেশের মাটিতেই যুদ্ধাপরাধী ও সব দূর্নীতিবাজের বিচার হবে। ” ১১ মার্চ ১৪ দলের মানবন্ধন এবং ১৪ মার্চের জনসভাকে সফল করার লক্ষ্যে এ যৌথ সভা হয়। শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বক্তব্য রাখেন। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগরের সব থানার সভাপতিও সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, “আজকে আমাদের শপথ নিতে হবে যুদ্ধাপরাধীদের যতদিন এদেশ থেকে বের করে দিতে না পারব, ততদিন আমরা রাজপথে থাকবো। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের কোনো ঠাঁই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ” এজন্য তিনি ১১ মার্চের মানবন্ধন এবং ১৪ মার্চের জনসভায় অংশ গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.