খুব অধিকার নিয়ে সমস্যা হচ্ছে । স্বামী পাচ্ছে না স্ত্রীর কাছ থেকে ঠিক ঠাক অধিকার , স্ত্রী স্বামীর কাছ থেকে , মা -বাবা সন্তানের কাছে , সন্তানও মনে করে তাই । আমরা সবাই মনে করি , আমাদের ঠিক ঠাক অধিকারটা আদায় হচ্ছেনা । আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি । এবং এটা সমাজের সর্বত্র দেখা যাচ্ছে ।
আর তাই এই হারানো অধিকার উদ্ধারের জন্য বহু শিরোনামে অধিকার আদায় সমিতি , কমিটি বহু কিছু গড়ে উঠেছে । এবং তাদের দাপটও অনেক । যে অধিকার এরা আদায় করতে চায় , যে কোন প্রকারে তা আদায় করতে এরা বদ্ধ পরিকর । রীতিমত উঠে পড়ে লাগে আর কী! আর তাতে অধিকার আদায় হোক আর না হোক , দারুন একটা তোলপাড় হয় ঠিকই । আর একটা ব্যাপার হয় অন্তরালে ।
যার জন্য অধিকার আদায় করার আন্দোলন হয় , তার হয় লাঞ্চনা , তার হয় অপমান ।
আচ্ছা , আর একটা ব্যাপার । অধিকার , আদায় , আন্দোলন , শব্দগুলো পরস্পরের সাথে বেশ খাপ খায় । বেশ একটা - চলো যাই , যুদ্ধ করি , এমন একটা ভাব । কিন্তু , যুদ্ধ করে বা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে কবে কোন সমস্যার সঠিক সমাধান হয়েছে ? আমি মানুষ হিসেবে তুচ্ছ , চিন্তাধারা আরো নগন্য ।
রাস্ট্রীয় ভাবে , সামাজিক ভাবে , এমন কি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এসব সংগঠনের কার্যপদ্ধতি আমি বুঝিনা । আমি বুঝি শুধু এটুকুই , অধিকার আদায় করতে চাইলেই অধিকার পাওয়া যায় না । বরং , যার যার দায়িত্ব ঠিক ঠাক পালন করলেই সবার অধিকার আপনা আপনিই আদায় হয়ে যায় । আর এতে শান্তি ও বজায় থাকে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।