তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। ছবি তোলার ব্যাপারটি ডিজিটাল ক্যামেরার কল্যাণে অনেক সহজ হয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাই ক্যামেরায় যুক্ত হচ্ছে নানা ধরনের প্রযুক্তিগত নতুন সুবিধা। এবার এমন এক ক্যামেরা বাজারে আসছে, যাতে ছবি আগে তোলা হয়ে যাবে, পরে এর ফোকাস স্বয়ংক্রিয়ভাবে ঠিক হবে! লাইট্রো নামের এ ক্যামেরা এবার বাজারে এসেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে বলে জানা গেছে।
ক্যামেরার নির্মাতারা জানান, দূরবীন আকৃতির এ ক্যামেরায় ব্যবহার করা হচ্ছে লাইড ফিল্ড প্রযুক্তি, যা ছবি তোলার পর ফোকাস ঠিক করে দেবে।
নতুন এ ক্যামেরার মাধ্যমে জীবন্ত ছবি তোলার দারুণ এক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আর লাইট্রো ক্যামেরা দিয়ে তোলা ছবি নিজের কম্পিউটার, ট্যাবলেট এমনকি স্মার্টফোনেও শেয়ার করতে পারবেন বন্ধুদের সঙ্গে, যাতে থাকবে নতুন এক অভিজ্ঞতা। বর্তমানে পরীক্ষামূলকভাবে বাজারে আসা ১৬ গিগাবাইটের ক্যামেরা পাওয়া যাবে ৪৯৯ ডলারে, যাতে তোলা যাবে ৭৫০টি ছবি। এ ছাড়া রয়েছে আট গিগাবাইটের একটি মডেল, যা পাওয়া যাবে ৩৯৯ ডলারে এবং এতে রাখা যাবে ৩৫০টি ছবি।
এখন লাইট্রো থেকে ছবি নেওয়া যাবে শুধু ম্যাক কম্পিউটারে নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে। তবে শিগগিরই উইন্ডোজের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন লাইট্রো নির্মাতারা। নতুন প্রযুক্তির এ ক্যামেরা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানা আলোচনা। পাশাপাশি নানা ধরনের গবেষণাও চলছে। —এএফপি অবলম্বনে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।