zahidmedia@gmail.com
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বার্তা সংস্থা ফোকাস বাংলা’র উদ্যোগে সাংবাদিক নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত ফোকাস বাংলা নিউজের কার্যালয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ফোকাস বাংলা’র চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, দৈনিক সকালের খবর সম্পাদক বোরহান উদ্দিন, দৈনিক যায়যায়দিন নির্বাহী সম্পাদক মাহমুদ আল-ফয়সাল, নিউ-এইজ নির্বাহী সম্পাদক ফরিদ আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পথিক সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাব’র সভাপতি আখতারুজ্জামান লাবলু, আইএনবি’র বার্তা সম্পাদক খায়রুজ্জামান কামাল, ফোকাস বাংলা’র ম্যানেজিং এডিটর ইয়াসিন কবির জয়, বার্তা সম্পাদক নাসির উদ্দিন আহমেদ কাবুল, যুগ্ম-বার্তা সম্পাদক আমিনুল কবির সুমন ও শাহরিয়ার খান বর্ণ, সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দিন মাহতাব, আকতার হোসাইন, সিরিয়র সাব-এডিটর জাহিদুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর’র সিনিয়র রিপোর্টার লেবু ও চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম প্রমুখ।
ইফতার পূর্ব অনুষ্ঠানে ফোকাস বাংলা’র কর্মরত সাংবাদিকরা অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।