আমরা তখন থাকি মালিবাগ রেলগেটের কাছে । স্কুলে যেতে হলে রেল লাইন cross করতে হত । তাই রেলগাড়ী,রেল লাইন এগুলোর সাথে তাই ছোট বেলা থেকেই পরিচয় । class 1 এ পড়ি । নতুন সবকিছুই খুব আগ্রহ নিয়ে করতাম ।
যে কোনভাবেই জানলাম কোন লোহার টুকরা রেল লাইন এর উপর রেখে দিলে তার উপর দিয়ে রেলগাড়ী গেলে সেটি চুম্বক হয়। কি সাঙ্ঘাতিক কথা! তার পর থেকেই মোটামুটি রেলগাড়ীর জন্য বসে থাকা, দূর থেকে হুইশেল শুনে তিব্র আলোরণ , তাড়াতাড়ি লোহার টুকরাটিকে রেল লাইন এর উপর রেখে দেয়া , অবাক ভাবে চলে যাওয়া রেলগাড়ী আর রেলগাড়ীর যাত্রিদের দের দেখা হয়ে যেত দ্রুত ঘোরের ভিতর দিয়ে । কিন্তু সবচেয়ে কস্টের অধ্যয় শুরু হত তারপর । কোনমতেই লোহার টুকরাটি আর খুজে পেতাম না । এতো মন খারাপ হত ।
তারপরের দিন আবার যেতাম , আবারও একই ঘটনা । তখন থেকেই মনে হয় শিখতে শুরু করলাম জীবনে হারাতে হয় অনেক কিছুই । এখনো অনেক হারাই , আবার শুরু করি নতুন ভাবে এবং এভাবেই পাওয়া আর না পাওয়া নিয়ে জমা হতে থাকে সৃতি আর চলতে থাকে জীবন...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।