আমাকে বেশির ভাগ দিন ই লোকাল বাসে চড়ে চলাফেরা করতে হয় । তো প্রায় সময় ই বিচিত্র সব ঘটনা দেখতে এবং শুনতে হয় । সবচেয়ে বেশি হয় মোবাইলে মিথ্যা বলা । থাকবে এক জায়গায় তো বলবে আর এক জায়গার কথা । তবে দেখতে দেখতে একটা জিনিস এখন ধরতে পারি কে পাওনাদার আর কে দেনাদার ।
যদি যেখানে আছে তার চেয়ে পিছনে বলে তাহলে বুঝি দেনাদার আর যদি এগিয়ে বলে অথবা আধা ঘন্তার পথ অথচ বলে ৫ মিনিটে পৌছে যাবে তখন বুঝি এ অবশ্যি পাওনাদার । আমি এ ঘটনাটার অবতারনা করলাম এ জন্য যে , আমরা কতটুকু ব্যক্তিগত পর্যায়ে কতটুকু দুর্নীতিবাজ , মিথ্যাবাদী , নির্লজ্জ । যখন এইসব লোকাল বাসগুলোতে দুর্নীতিবাজ নিয়ে কথা হয় তখন রাজনৈতিক নেতাদের চৌদ্দ পুরুষের নাম নেয়া হয় । আর যারা ঐ ঘটনার নীরব দর্শক তারা দেখেন আমাদের দেশের সাধারন পাবলিক কতটা সুভাষী । অথচ তাদের ব্যবহার দেখে আমি হলপ করে বলতে পারি এরা সবাই নিজ নিজ অবস্থানে চরম ছোটলোক , দুর্নীতিবাজ , নীচ এবং ভয়ংকর ।
নিজে কখনও সুযোগ পায়নি বলে খারাপ কাজ করেনি, তার মানে "সুযোগের অভাবে সৎ"। আমাদের দেশের বেশির ভাগ মানুষের ধারনা আইন শুধু প্রয়োগের বিষয় , পালনের
নয় । কিন্তু আইন যতটা না প্রয়োগের তার চেয়েও বেশি পালনের । শুধু তর্ক করার জন্য নয় আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি ব্যক্তিগতভাবে আইন পালনে আমরা কতটুকু সচেতন থাকি তাহলে নিশ্চয় ই আমরা আমাদের বিবেকের কাছে আটকে যাবো । আর এখন এই সচেতনটাই সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।