আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সর্বোচ্চ সম্প্রচার টাওয়ার জাপানে

বিশ্বের সর্বোচ্চ সম্প্রচার টাওয়ার এখন জাপানের 'টোকিও স্কাই ট্রি'। বুরজ আল খলিফার পর এটিই বিশ্বের দ্বিতীয় বৃহৎ ভবন। ৬৩৪ মিটার (২০৮০ ফুট) দীর্ঘ টাওয়ারটির নির্মাণ শেষে গতকাল বুধবার এটি আনুষ্ঠানিকভাবে পরিচালনাকারী কম্পানি তবু রেইলওয়ের কাছে হস্তান্তর করা হয়। রেডিও ও টেলিভিশনের সম্প্রচার টাওয়ার হিসেবে ব্যবহার প্রধান উদ্দেশ্য হলেও জাপানের পর্যটন কর্তৃপক্ষ আশা করছে ব্যাপক পর্যটক আকর্ষণে এ টাওয়ারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত মার্চের সুনামি ও ভূমিকম্পে দেশটিতে পর্যটক আগমন ব্যাপক হারে কমে যায়।

একই সঙ্গে টাওয়ারটির নির্মাণ সম্পন্ন হওয়ার তারিখও দুই মাস পিছিয়ে যায়। নির্মাণ কম্পানির মুখপাত্র বলেন, '২০১১ সালের ডিসেম্বরে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও সুনামি ও ভূমিকম্পের কারণে কাজে বিঘ্ন ঘটে। তবে দারুণ নির্মাণ কাঠামো উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ' টোকিওর পূর্বে আসাকুসায় অবস্থিত টাওয়ারটিও নির্মাণকাজ শুরু হয় ২০০৮ সালের জুলাইতে। খরচ পড়ে ৬৫ বিলিয়ন ইয়েন (৮০৬ মিলিয়ন ডলার)।

নির্মাণে জড়িত ছিলেন পাঁচ লাখ ৮০ হাজার কর্মী। ৩৫০ মিটার ও ৪৫০ মিটার উচ্চতায় এতে রয়েছে দুটি পর্যবেক্ষ ডেক। রয়েছে রেস্টুরেন্ট এবং অফিস স্পেস। টোকিও স্কাই ট্রি টাওয়ারের পরের অবস্থানে রয়েছে চীনের ৬০০ মিটারের ক্যান্টন টাওয়ার, এর পরে রয়েছে ৫৫৩ মিটারের টরেন্টোর সিএন টাওয়ার। তবে বর্তমান বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের স্থানটি এখনো দখলে রেখেছে ৮২৮ মিটার দীর্ঘ দুবাইয়ের বুরজ খলিফা।

এএফপি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.