২০১২ এর যে মুভি গুলো মুভিপ্রেমিক দের জন্য দেখা আবশ্যক - ১
এর পর -
[১] Wrath of the Titans
রিলিজ ডেট - ৩০ মার্চ
ক্ল্যাশ অফ দা টাইটানস এর ২য় পর্ব । এই পর্বে দেখা যাবে, জিউস তার পুত্র এরিস আর ভাই হেডেস এর হাতে আন্ডারওয়ার্ল্ড এ বন্দী । ডেমি গড পারসিয়াস জিউস কে রক্ষা করতে এগিয়ে আসে তার দল নিয়ে। পথে হেডেস এর পাতালপুরীর নানা বাধার মুখে তাদের পড়তে হয় ।
[২] Dark Shadows
রিলিজ ডেট - ১১ মে
১৯৬৬ সালের ডার্ক শ্যাডোস টিভি সিরিজ থেকে অনুপ্রাণিত ।
পরিচালক টিম বারটন । ভ্যাম্পায়ার কলিন্স এর চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ ।
ট্রেইলার এখনও রিলিজ হয়নি
[৩] Prometheus
রিলিজ ডেট - ৮ জুন
একদল অভিযাত্রী পৃথিবীতে মানুষের প্রানের সৃষ্টির সন্ধান পায় । এই কারনে তারা পৃথিবীর অন্ধকার নিরালা অঞ্চলে অভিযান করে । কিন্তু এরপর মানুষের অস্তিত্ব রক্ষাই কষ্টকর হয়ে পড়ে ..
[৪] Resident Evil: Retribution
রিলিজ ডেট - ১৪ সেপ্টেম্বর
রেসিডেন্ট ইভিল সিরিজের সর্বশেষ রিলিজ পাওয়া মুভি ।
আম্ব্রেলা কর্পোরেশন আর তাদের সৃষ্টি ভয়ানক বায়লজিকাল জীবদের বিরুদ্ধে যুদ্ধে নামে এলিস ও তার দল ।
[৫] The Hobbit: An Unexpected Journey
রিলিজ ডেট - ১৪ ডিসেম্বর
লর্ড অফ দা রিংস সিরিজের আগের কাহিনী । পরিচালক সেই পিটার জ্যাকসন । মুভিতে লর্ড অফ দা রিংস সিরিজের মোটামুটি বেশির ভাগ চরিত্রই থাকবে । লর্ড অফ দা রিংস এর ফেলোশিপ অফ দা রিংস এ আমরা দেখি বিলবো ব্যাগিন্স রিং টা পায় গোলাম এর কাছ থেকে ।
কিন্তু এই মুভিতে জানা যাবে তার আগের কাহিনী । অভিযাত্রী বিলবো ব্যাগিন্স এর দুঃসাহসী অভিযান কাহিনী । এর পর এই মুভির আরেকটি পর্ব বের হবে আগামী বছর।
[৬] Skyfall
রিলিজ ডেট - ৯ নভেম্বর
জেমস বন্ড সিরিজের ২৩ আর ড্যানিয়েল ক্রেগ এর ৩য় বন্ড মুভি । মুভিতে বন্ড গার্ল হিসেবে আছেন Helen McCrory আর ভিলেন Javier Bardem ।
MI6 এর অস্তিত্ব রক্ষায় অভিযানে নামে বন্ড ।
ট্রেইলার রিলিজ হয়নি ।
[৭] The Expendables 2
রিলিজ ডেট - ১৭ আগস্ট
একটা সহজ কাজ করতে গিয়ে যখন গ্রুপ এর এক সদস্য মারা যায় তখন তার প্রতিশোধ নিতে গিয়ে এক্সপেনডেবোল গ্রুপ মেম্বাররা দেখে যে , কাজটা ততটা সহজ নয় । মুভিতে আছেন পর্ব ১ এর মতই এক ঝাঁক নায়ক ।
[৮] G.I. Joe: Retaliation
রিলিজ ডেট - ২৯ জুন
কোবরা স্পাই জারটান এর হাতে একে একে অনেক জো ই মারা পড়ে ।
তখন বাকি জোরা একজোট হয়ে জারটান এর বিরুদ্ধে নামে ।
[৯] The Bourne Legacy
রিলিজ ডেট - ৩ আগস্ট
রবার্ট লুডলাম এর উপন্যাস থেকে নির্মিত । সারা পৃথিবী তে CIA এর গোপন মিশন আর তাদের সিক্রেট এজেন্ট এরন ক্রস কে ভিত্তি করে কাহিনী চলতে থাকে ।
[১০] Iron Sky
রিলিজ ডেট - ৪ এপ্রিল
১৯৪৫ সালে হিটলার গোপনে চাঁদে নাজি ক্যাম্প স্থাপন করে ২০১৮ সালে পৃথিবী আক্রমন করার জন্য । এখন স্পেস নাজি রা পৃথিবী আক্রমন শুরু করেছে..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।