আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ এর যে মুভি গুলো মুভিপ্রেমিক দের জন্য দেখা আবশ্যক -২

২০১২ এর যে মুভি গুলো মুভিপ্রেমিক দের জন্য দেখা আবশ্যক - ১ এর পর - [১] Wrath of the Titans রিলিজ ডেট - ৩০ মার্চ ক্ল্যাশ অফ দা টাইটানস এর ২য় পর্ব । এই পর্বে দেখা যাবে, জিউস তার পুত্র এরিস আর ভাই হেডেস এর হাতে আন্ডারওয়ার্ল্ড এ বন্দী । ডেমি গড পারসিয়াস জিউস কে রক্ষা করতে এগিয়ে আসে তার দল নিয়ে। পথে হেডেস এর পাতালপুরীর নানা বাধার মুখে তাদের পড়তে হয় । [২] Dark Shadows রিলিজ ডেট - ১১ মে ১৯৬৬ সালের ডার্ক শ্যাডোস টিভি সিরিজ থেকে অনুপ্রাণিত ।

পরিচালক টিম বারটন । ভ্যাম্পায়ার কলিন্স এর চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ । ট্রেইলার এখনও রিলিজ হয়নি [৩] Prometheus রিলিজ ডেট - ৮ জুন একদল অভিযাত্রী পৃথিবীতে মানুষের প্রানের সৃষ্টির সন্ধান পায় । এই কারনে তারা পৃথিবীর অন্ধকার নিরালা অঞ্চলে অভিযান করে । কিন্তু এরপর মানুষের অস্তিত্ব রক্ষাই কষ্টকর হয়ে পড়ে .. [৪] Resident Evil: Retribution রিলিজ ডেট - ১৪ সেপ্টেম্বর রেসিডেন্ট ইভিল সিরিজের সর্বশেষ রিলিজ পাওয়া মুভি ।

আম্ব্রেলা কর্পোরেশন আর তাদের সৃষ্টি ভয়ানক বায়লজিকাল জীবদের বিরুদ্ধে যুদ্ধে নামে এলিস ও তার দল । [৫] The Hobbit: An Unexpected Journey রিলিজ ডেট - ১৪ ডিসেম্বর লর্ড অফ দা রিংস সিরিজের আগের কাহিনী । পরিচালক সেই পিটার জ্যাকসন । মুভিতে লর্ড অফ দা রিংস সিরিজের মোটামুটি বেশির ভাগ চরিত্রই থাকবে । লর্ড অফ দা রিংস এর ফেলোশিপ অফ দা রিংস এ আমরা দেখি বিলবো ব্যাগিন্স রিং টা পায় গোলাম এর কাছ থেকে ।

কিন্তু এই মুভিতে জানা যাবে তার আগের কাহিনী । অভিযাত্রী বিলবো ব্যাগিন্স এর দুঃসাহসী অভিযান কাহিনী । এর পর এই মুভির আরেকটি পর্ব বের হবে আগামী বছর। [৬] Skyfall রিলিজ ডেট - ৯ নভেম্বর জেমস বন্ড সিরিজের ২৩ আর ড্যানিয়েল ক্রেগ এর ৩য় বন্ড মুভি । মুভিতে বন্ড গার্ল হিসেবে আছেন Helen McCrory আর ভিলেন Javier Bardem ।

MI6 এর অস্তিত্ব রক্ষায় অভিযানে নামে বন্ড । ট্রেইলার রিলিজ হয়নি । [৭] The Expendables 2 রিলিজ ডেট - ১৭ আগস্ট একটা সহজ কাজ করতে গিয়ে যখন গ্রুপ এর এক সদস্য মারা যায় তখন তার প্রতিশোধ নিতে গিয়ে এক্সপেনডেবোল গ্রুপ মেম্বাররা দেখে যে , কাজটা ততটা সহজ নয় । মুভিতে আছেন পর্ব ১ এর মতই এক ঝাঁক নায়ক । [৮] G.I. Joe: Retaliation রিলিজ ডেট - ২৯ জুন কোবরা স্পাই জারটান এর হাতে একে একে অনেক জো ই মারা পড়ে ।

তখন বাকি জোরা একজোট হয়ে জারটান এর বিরুদ্ধে নামে । [৯] The Bourne Legacy রিলিজ ডেট - ৩ আগস্ট রবার্ট লুডলাম এর উপন্যাস থেকে নির্মিত । সারা পৃথিবী তে CIA এর গোপন মিশন আর তাদের সিক্রেট এজেন্ট এরন ক্রস কে ভিত্তি করে কাহিনী চলতে থাকে । [১০] Iron Sky রিলিজ ডেট - ৪ এপ্রিল ১৯৪৫ সালে হিটলার গোপনে চাঁদে নাজি ক্যাম্প স্থাপন করে ২০১৮ সালে পৃথিবী আক্রমন করার জন্য । এখন স্পেস নাজি রা পৃথিবী আক্রমন শুরু করেছে.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.