আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ এর যে মুভি গুলো মুভিপ্রেমিক দের জন্য দেখা আবশ্যক - ১

[১] The Dark Knight Rises রিলিজ ডেট - ২০ জুলাই ২০১২ যতদূর শুনেছি, ব্যাটম্যান সিরিজের শেষ মুভি । ডার্ক নাইট এর ৮ বছর পর কাহিনীর শুরু । টেরোরিষ্ট লিডার বেন এবার মূল ভিলেন । বেন কে থামাতে গথাম সিটি আবার সাহায্য চায় ব্যাটম্যান এর । মুভিতে , কেট ওমেন আর তালিয়া রা গুল এর ২ টি চরিত্র আছে ।

[২] Abraham Lincoln: Vampire Hunter রিলিজ ডেট - ২২ জুন ২০১২ ফ্যান্টাসি মুভি । আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন জানতে পারে ভ্যাম্পায়ার রা আমেরিকার দখল নিতে চায় । তাদের নির্মূল করতে মিশন এ নামেন তিনি । আমি এই মুভির বেপারে খুবই আশাবাদী । [৩] Frankenweenie রিলিজ ডেট - ৫ অক্টোবর ২০১২ প্রিয় পরিচালক টিম বারটন এর ১৯৮৪ সালের Frankenweenie এর রিমেক ।

আমার কাছে, ১৯৮৪ সালের মুভিটা খুবই ভালো লেগেছিল । কাহিনী হল - বালক ভিক্টর এর প্রিয় কুকুর স্পার্কি দুর্ঘটনায় মারা যায় । ভিক্টর বিজ্ঞানের কলাকৌশলে তাকে পুনরুজ্জীবিত করে । কিন্তু এর পর কি হয় জানতে হলে দেখতে হবে । [৪] Dracula 3D রিলিজ ডেট - অজানা কিয়ানু রিভস অভিনীত Dracula এর রিমেক ।

জনাথন হারকার ড্রাকুলার দূর্গে যাওয়ার পর থেকে কাহিনীর শুরু । মুভিটা নিয়ে আমি তত আশাবাদী নই । তাও দেখব । [৫] The Three Stooges রিলিজ ডেট - ১৩ এপ্রিল ২০১২ থ্রি স্তুজেস খ্যাত মো , ল্যারি আর কারলি এর কথা ত সবাই জানেন । বোকার মত তাদের কাজ কারবার মাঝে মাঝে মিঃ বিন কেও হার মানায় ।

এবার তারা একসাথে হয়, তাদের ছোটবেলার এতিমখানা কে রক্ষা করতে । কিন্তু জড়িয়ে পড়ে ভয়ানক এক খুনের চক্রান্তে । [৬] Snow White and the Huntsman রিলিজ ডেট - ১ জুন ২০১২ স্নো হোয়াইট এর কাহিনী ত সবার ই জানা । স্নো হোয়াইট চরিত্রে অভিনয় করেছেন - Kristen Stewart । থর মুভির অভিনেতা Chris Hemsworth ও আছেন কেন্দ্রীয় এক চরিত্রে ।

[৭] 47 Ronin রিলিজ ডেট - ২১ নভেম্বর ২০১২ ট্রেইলার এখনো রিলিজ হয়নি । ১৯৯৪ সালের 47 Ronin এর রিমেক । ১৮ শতকের একদল সামুরাই তাদের মাস্টারের মৃত্যুর প্রতিশোধ নিতে একজোট হয় ভয়ঙ্কর এক শক্তির বিরুদ্ধে। মুভিতে আছেন কেয়ানু রিভস । [৮] The Amazing Spider-Man রিলিজ ডেট - ৩ জুলাই ২০১২ সিরিজের চতুর্থ পর্বে আগের স্পাইডারম্যান টোবি ম্যাগুয়ার এর পরিবর্তে অ্যা ন্দ্রু গারফিল্ড কেমন জনপ্রিয়তা পায় তাই দেখার বিষয় ।

এই পর্বে স্পাইডারম্যান তার পিতামাতার নিরুদ্দেশ হবার কারন অনুসন্ধানে নামে । আর এতে সংঘাতে জড়িয়ে পড়ে ডঃ কনরস এর সাথে । [৯] Underworld: Awakening জানুয়ারি তে মুক্তি প্রাপ্ত আন্ডারওয়ার্ল্ড সিরিজের এই ৪ নাম্বার মুভিটি আমার এখনো দেখা হয়নি । কাহিনী হল - মানুষ যখন লাইকান আর ভ্যাম্পায়ার দের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে তখন তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে । ভ্যাম্পায়ার রাও তাদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধে শামিল হয় ।

ডাউনলোড [১০] The Raven রিলিজ ডেট : ২৭ এপ্রিল ২০১২ খ্যাতিমান লেখক এডগার এলান পো-র শেষ জীবনের উপর নির্মিত একটি কল্পকাহিনী মূলক থ্রিলার মুভি । মুভিতে এলান পো এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার এর পিছু নেয় তার রহস্য সমাধান করার জন্য । এডগার এলান পো এর চরিত্রে অভিনয় করেছেন জন কুসাক । ২০১২ এর যে মুভি গুলো মুভিপ্রেমিক দের জন্য দেখা আবশ্যক -২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.