ধুসর এই পৃথিবীতে আমি প্রতিনিয়ত স্বপ্ন খুজে বেড়াই "একটি বিশেষ দাতাগোষ্ঠী আমাদেরকে ভিক্ষা দেবার সময় ভিক্ষার টাকা বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন। এখন তাদেরকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে - নইলে তাদের কাছ থেকে ভবিষ্যতে আর একটি টাকাও ভিক্ষা নেওয়া হবে । " - মাননীয় প্রধানমন্ত্রীর এই হুমকিতে মাথায় হাত দিয়ে পথে বসে গেছে বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক প্রচার মাধ্যমে এই খবর শুনে চেয়ার থেকে পড়ে জ্ঞান হারিয়েছেন ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট যলিক।
এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ প্রধানমন্ত্রীর বাসভবনে জমায়েত হন বলে জানা গেছে ।
তারা প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে বিশ্বব্যাংকের অপরাধ এবারের মত মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করেন।
এদিকে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের ব্যাপারে কী কী দুর্নীতি হয়েছে জানতে চেয়ে বিশ্বব্যাংক কে হাইকোর্টে তলব করা হয়েছে । সফেদ সাদা আবুল হোসেনের কোন দুর্নীতি দুদক খুঁজে না পাওয়াতে সরকারের করা মানহানি মামলায় হাইকোর্ট এই নির্দেশ দেন। অজ্ঞান যলিক স্ট্রেচারে করে আদালতে হাজিরা দেন। সরকার পক্ষ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে সারা জীবনের জন্য রিমান্ড মঞ্জুর করে দেন।
এদিকে প্রধানমন্ত্রীর ভিক্ষা না নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে সারা দেশে হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট । এক বিবৃতিতে তারা বলেন, এই বেইমান কাফের সরকার এম্নিতেই পুরুষ নীতি, কুশিক্ষা নীতি করে আমাদের জন্য জাহান্নামের টিকিট কনফার্ম করে ফেলেছে । আজকে আমাদেরকে ভিক্ষা দিয়ে অন্য কেউ যাতে বেহেশ্তে যেতে না পারে, তার বিরুদ্ধেও এই সরকার এই সরকার ষড়যন্ত্র শুরু করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।