আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কি মানবাধিকার সংস্থা নেই : তসলিমার টুইট

হরিষে বিষাদ সূত্র- বাংলা নিউজ Click This Link পিরোজপুরের কলেজশিক্ষক ইউনুস আলীকে সহযোগিতা করার আবেদন জানিয়ে টুইট করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ৭ জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৬ মিনিটে একটি প্রশ্ন রেখে জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট টুইটারে টুইট করেন তিনি। তসলিমার টুইটটি ছিল, ‘শিক্ষকের তিন বছরের জেল। বাংলাদেশে কি কোনো মানবাধিকার সংস্থা নেই যে তাকে সহযোগিতা করতে পারে?’ এই টুইটের সঙ্গে তিনি একটি নিউজ লিংক জুড়ে দেন। এই লিংকে রয়েছে এশিয়া নিউজে গত ৫ জানুয়ারি প্রকাশিত কলেজ লাইব্রেরিতে তসলিমা নাসরিনের উপন্যাস ‘লজ্জা’ রাখার অপরাধে পিরোজপুরের কেসি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের শিক্ষক ইউনুস আলীকে গ্রেফতারের খবর।

তসলিমার এই নিষিদ্ধ বইটি রাখার অপরাধে ইতোমধ্যে শিক্ষককে তিন বছরের জেল দেয়া হয়েছে। পুলিশ ইনস্পেক্টর আবদুল মালেক বলেন, ‘তসলিমা নাসরিনের ‘লজ্জা’ বইটি নিষিদ্ধ। এছাড়া, এই শিক্ষক বইটিকে লাইব্রেরিতে রেখেছেন। তাই তাকে এই অপরাধের জবাব দিতে হবে। ’ ১৯৯৩ সালে রাষ্ট্র ও ধর্মের অবমাননার অভিযোগে বাংলাদেশ সরকার তসলিমা নাসরিনের ‘লজ্জা’ উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

উল্লেখ্য, দেশে মৌলবাদীদের দেয়া জীবননাশের হুমকির ফলে ১৯৯৪ সাল থেকে তসলিমা প্রবাস জীবনযাপন করছেন। এশিয়া নিউজের কাছে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করে তসলিমা বলেন, ‘এই শিক্ষকের গ্রেফতারের ঘটনা এটা প্রমাণ করে যে, বাংলাদেশে গণতন্ত্রের পরিবর্তে সর্বাত্মকতাবাদের চর্চা চলছে। ’ তিনি আরো বলেন, ‘আমার বইয়ের কারণে একজন মানুষ বিপদে পড়েছেন। তার স্বাধীনতাকে ঝুঁকিপূর্ণ করেছেন। কিন্তু ‘লজ্জা’ কোনো ধর্মবিরোধী বই নয়।

এতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের ওপর ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ কিছু মুসলমানদের অত্যাচারের কথা বলা হয়েছে। ’ ওই শিক্ষকসহ সকল মানুষ যারা প্রতিদিন তাদের বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের প্রতি তসলিমা শুভেচ্ছা জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.