আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সার রোধে জলপাই

নেট জলপাই এবং মাছের তেলে এমন যৌগ উপাদান পাওয়া গেছে যা অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের গ্রানাডা ফিজিওলজি ডিপার্টমেন্টে এ নিয়ে পরিচালিত গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ রান্না ও খাদ্য তৈরির প্রক্রিয়ায় সচরাচর জলপাইয়ের তেল ব্যবহার করে থাকে। এ ছাড়া এ অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খেয়ে থাকে। গবেষকরা বলেন, জলপাইয়ে এবং মাছের তেলে ওলেইক (ঙষবরপ) এবং হাইড্রোক্সিটাই রোসল (যুফৎড়ীুঃুৎড়ংড়ষ) নামক যৌগ উপাদান থাকে যা দেহের কোষের ক্ষয় রোধ এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে। দেহের অভ্যন্তরে চর্বি বৃদ্ধি এবং কোষের ক্ষয় রোধ নিয়ে দীর্ঘ গবেষণায় বিজ্ঞানীরা জলপাই এবং মাছের তেলকে এ ক্ষেত্রে আদর্শ হিসেবে বিবেচনা করেন। এ জাতীয় খাদ্য নিয়মিত গ্রহণ করলে কোলস্টেরল কমানো বা তা প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে অগ্ন্যাশয়ের ক্যান্সারের মহাষৌধ হিসেবে বিবেচনা করা হচ্ছে এ দু’ধরনের খাদ্যতেলকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.