আমি খোলা জানালা তুমি ওই দখিনা বাতাস, আমি নিঝুম রাত তুমি কোজাগরী আকাশ। উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অস্তরাগ শেষ বিকেলে। তুমি কথা না রাখা নিরালা দুপুর, আমি বিমনা অবকাশ। শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা। তুমি কাছে না থাকা খেয়ালি সুদূর, আমি বিরহী ইতিহাস। এই গানটি আমার অতি প্রিয় গানগুলোর মধ্যে একটি। গানটি গেয়েছে শ্রীকান্ত আচার্য এলবাম - সোনার মেয়ে শ্রীকান্ত আচার্য এর কিছু এলবাম এর লিঙ্ক ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।