আশাবাদী হওয়ার চাইতে নিরাশাবাদী হওয়া উচিত । কারন সব সত্য সব সময় সহজে নেয়া যায় না। যারা সহজ ভাবে নেয় আমি তাদেরই একজন । প্রতিদিনের মত গাড়িতে চলাচলের সময় সৌজন্যমুলক নাম দিয়ে কত টাকা লুটে নিচ্ছে দেশের চালকুমড়ার দল, তা জেনে বুঝে আমি এখনও আশাবাদী একদিন ভোর হবেই। বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যাশিত খারাপ খেলা দেখার পরও আমি আশাবাদী, একদিন তারা ফিরবে বিজয়ীর বেশে।
কিন্তু আমার ভাবনা প্রতিদিন সূর্য হয়ে সন্ধ্যায় ডুবে যায়। আমি ভাল মানুষ হয়ে বাচতে চাই, পারছি কি? শুধু তো নিজের সাথে নিজের অভিনয়, কিছুটা হাসি, তামাশা, কিছু পাওয়ার ব্যর্থ আকাংক্ষা । কিন্তু লোডশেডিং এর দুনিয়ায় কতক্ষন নিজেকে আলোকিত রাখা যায় কৃত্রিম আলো দিয়ে । একটি দূর্ঘটনা মানুষের জীবনকে বদলে দেয় অথচ আমার মনে কত অস্পৃশ্য সত্যের অবান্তর সংঘর্ষ্। তবুও পরিবর্তন আসে না, আসে না সত্যকে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়ার দু:সাহস।
নিজের এই প্রতিভাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে ঘৃণা সহকারে আর আয়নার সামনে দাড়িয়ে নিজেকে বলতে ইচ্ছা করে AWESOME শালা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।