আমাদের কথা খুঁজে নিন

   

গ্রহাণু নয়, ডাইনোসর ধ্বংসের জন্য দায়ী দ্রুতগতির ধূমকেতু !

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার পৃথিবীতে একসময় রাজত্ব ছিল ডাইনোসরের, এ কথা আমাদের সবারই জানা। আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে ডাইনোসররা এক মহাজাগতিক বিপর্যয়ের কবলে পরে ধ্বংস হয়ে গেছে। যদিও অনেকের ধারণা, আকাশ থেকে পাথর কিংবা আগুনবৃষ্টিতে হারিয়ে গেছে অতিকায় এই প্রাণী। তবে গবেষকরা বলছেন, দ্রুতগতির ধূমকেতুর আঘাতেই অবসান হয়েছে ডাইনোসর যুগের। বিজ্ঞানীরা বলেন, মেক্সিকোর চিকশুলুব খাদের আয়তন প্রায় ১৮০ কিলোমিটার।

খাদটি সৃষ্টি হয়েছে ধূমকেতুর আঘাতে। অবশ্য এ ধূমকেতুর আয়তন ছিল মাত্র ১০ কিলোমিটার। ধূলি, শিলা ও বরফের সংমিশ্রণ এবং পারমাণবিক শক্তিসম্পন্ন ইরিডিয়ামে তৈরি হওয়ায় তুলনামূলক অতি ক্ষুদ্র এসব ধূমকেতুর আঘাতেই বড় বড় খাদ সৃষ্টি হতে বাধ্য। টেক্সাসে ১৮-২২ মার্চ অনুষ্ঠিত ৪৪তম লুনার অ্যান্ড প্লানেটারি সায়েন্স কনফারেন্সে গবেষকরা জানান, যেসব গ্রহাণুর আঘাতে চিকশুলুবের মতো খাদ সৃষ্টি হয়েছে, একই রকম আঘাতে সাত কোটি বছর আগে ধ্বংস হয়ে গেছে ডাইনোসররা। বিজ্ঞানীদের মতে, অতি শক্তিসম্পন্ন সব গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে পৃথিবীতে উপর্যুপরি অগি্নকাণ্ড, আগ্নেয়গিরি, ভূমিকম্প ও সুনামির আঘাতে হারিয়ে গেছে তারা।

তথ্যসূত্রঃ সায়েন্সটেক24.কম  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।