আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর বক্তব্য অশোভন: হেফাজত

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘অবমাননাকর ও অশোভন’ বলে মন্তব্য করেছে সংগঠনটি। সংগঠনটির দাবি, আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিও কারসাজির মাধ্যমে শফীর খণ্ডিত বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এসব খবর জাতির মাথাব্যথার কারণ না হলেও প্রধানমন্ত্রীর মাথাব্যথা শুরু হয়ে গেছে।
আজ রোববার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে হেরে মহাজোট সরকার এখন মহাপাগলের দলে পরিণত হয়েছে।

সময়ে-অসময়ে বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করে দেশের জনগণের কাছে হাসির পাত্র হচ্ছে।
গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি খুবই অবাক, যেখানে ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেখানে একজন ধর্মীয় নেতা কীভাবে এমন মন্তব্য করেন। শফীর এ বক্তব্যের বিরুদ্ধে দেশের নারীসমাজকে আরও সোচ্চার হওয়া উচিত। ’
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জবাবে হেফাজতের নেতারা বলেন, ‘শফী মহিলারা তেঁতুলের মতো বলে উদাহরণ দিতেই পারেন, গ্রাম্য এলাকার মানুষ যেভাবে বুঝে, তাদের সেভাবেই বোঝানোর চেষ্টা করেছেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষমূলক।


বিবৃতিদাতাদের মধ্যে আছেন ঢাকা মহানগরের নেতা নুর হোসাইন কাসেমী, তৈয়্যব হোসাইন, আবদুর রব ইউসুফী, জাফরুল্লাহ খান, মাহফুজুল হক প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.