আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ছিলে , তুমি আছো .....……নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল আমার কাছে ওইটুকুই ছিলো দিন ফুরুলে রাত , আর রাত ফুরুলে দিন তোমার কাছে কি তাই ছিলো , না ছিলো আমার মাঝে তুমি ছিলে , তুমি আছো । ভোরের আলোয় , পাখীর ডাকে ব্যস্ততম ছুটোছুটি দিনে স্থবিরতায় কিংবা আলসে সময় তুমি ছিলে , তুমি আছো । সন্ধ্যেপ্রদীপ যখন জ্বলে ঘরে শঙ্খ আর উলুধ্বনি মিলে একই সুর বাজে সারাদিনের ক্লান্তি মেখে এসে তোমার স্বপ্নে স্বপ্ন বুনি রাতে আমার কাছে ওইটুকুই তো পাওয়া সেই নিয়েই তো চলছে এই উঁচু-নীচু জীবন তোমার কাছে আমি ছিলাম , নাকি আছি কি প্রয়োজন এ প্রশ্নের ! উত্তর নয় রহস্য হয়ে রইলো বাকী । এন্টিগোনিশ , কানাডা ২০ সেপ্টেম্বর , ২০১১ ইং  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।