আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ সিনিয়র অফিসার, অফিসার, এম.টি.ও, প্রবেসানারি অফিসার

কামরুল কেমিস্ট প্রথমবার যখন ব্যাংক নিয়োগ পরীক্ষা দিয়েছিলাম, কিছুই পারিনি। যতটুকু মনে পড়ে মাত্র ৪০-৪২ তি প্রশ্নের উত্তর জানা ছিল আমার। আর বুজতেই পারছেন মাত্র ৪০ মার্ক দিয়ে ব্যাংক নিয়োগ পরিক্ষায় টিকা সম্ভব নয়। আর এখন মোটামুটি এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যে না পড়লে ও মিনিমাম ৬৫ + উত্তর দিতে পাড়ি। কয়েকটি পরীক্ষায় টিকে গেছি।

তাই ভাবলাম অভিজ্ঞতা টি একটু শেয়ার করি। বাংলাদেশের নিয়োগ পরিক্ষার প্রশ্ন গুলো নতুন করে শুরু করলে কঠিন মনে হয়। আসলে তেমন কিছু নয়। গৎবাঁধা কিছু প্রশ্ন বারবার আসে। তাই সিস্টেম টি যেনে গেলে আপনার জন্যে সব সহজ হয়ে যায়।

বেশীরভাগ নিয়োগ পরিক্ষাতে নিয়োগ কর্তারা গৎবাঁধা প্রশ্নের বাইরে কোন প্রশ্নই করে না। তাই ত সুযোগ। বর্তমানে ব্যাংক জবের চাহিদা ব্যাপক। তাই এটি দিয়েই শুরু করতে চাচ্ছি। ব্যাংক নিয়োগ পরীক্ষা দুটি ধাপে হয়।

১. লিখিত ২. ভাইবা লিখিতঃ মূলত লিখিত পরিক্ষার উপরেই সব নির্ভর করে। লিখিত পরীক্ষার নাম্বার এর ভিত্তিতে নিয়োগ হয়ে যায়। তাই এই অংশের গুরুত্ব সর্বাধিক। লিখিত পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া মানে আপনার চাকরি নিশ্চিত। হ্যা, যা বলতাম, লিখিত পরীক্ষার আবার দুটি ধাপ থাকে।

ক. এম. সি. কিউ খ. লেখালেখি ( আমার মতে) ক. এম. সি. কিউঃ এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ । এম. সি. কিউ মোট ১০০ টি প্রশ্ন থাকে । এই অংশে আপনি মিনিমাম ৬০ মার্ক না পেলে আপনার খাতা দেখা হবে না। অনেকে দেখা যায় লেখালেখি অংশে খুব ভাল করে কিন্তু টিকে না। কারন একটাই ।

এম. সি. কিউ অংশে মিনিমাম ৬০ না পেলে খাতাই দেখা হয় না। যারা ৬০ এর নিছে পায় তাদের খাতা প্রথম বারেই বাতিল। তাই এই অংশের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। লেখালেখিতে তেমন ভাল না করেও শুধু এই অংশে ভাল করে অনেকে টিকে যায়। বিশেষ করে সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে।

এই অংশের প্রশ্ন হয় বাংলা, ইংরেজি , গনিত ও সাধারন জ্ঞান। বাংলা প্রশ্নের বেশির ভাগ ই আসে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান, কারক, সমাস ও এক কথায় প্রকাশ। সিলেবাস ব্যাপক কিন্তু আপনি শুধু সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান, কারক, সমাস ও এক কথায় প্রকাশ পড়লেই আশা করা যায় ৯৫ % বাংলা উত্তর দিতে পারবেন। ইংরেজি প্রশ্নের বেশির ভাগ আসে সিননিম , এন্তনিম, এনালজি, প্রি- পজিসান, ভয়েস চেঞ্জ এবং তেন্স। এই যথেষ্ট।

আশা করা যায় এই গুলোর উপর প্রস্তুতি নিলে আপনি ৯৫+ % উত্তর দিতে পারবেন। গনিত অংশটি গুরুত্বপূর্ণ। তবে সুদ ও শতকরার অংক করলে ৫০ % কমন পাবেন। তবে পাটিগণিতের অন্য অংক গুলো অষ্টম শ্রেণির ইংলিশ ভারসান শেষ করলে আশা করি প্রস্তুতি পরিপূর্ণ হয়ে যাবে। গৎবাঁধা সাধারন জ্ঞান।

আগের কয়েক বছরের প্রশ্ন সল্ভ করলেই চলবে। আর হ্যা, এখন প্রায় সকল ব্যাংক নিয়োগ পরীক্ষায় কম্পিউটার থেকে প্রশ্ন করে। কম্পিউটার সংক্রান্ত ১৫০ টি এম. সি. কিউ পড়ে নিলে আশা করি উত্তর দিতে পারবেন। উপরের সাজেসান গুলো শুধুমাত্র আমার মত অলসদের জন্যে। বেশি ভাল করার জন্যে বেশি পড়ার বিকল্প নেই।

হাত ব্যাথা হয়ে গেছে। তাছাড়া ভাইভার জন্যে পড়তে হবে। বাকিটুকু নিয়ে অন্য কোন দিন প্যাকপ্যাক করব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.