আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির ভরতি পরিক্ষা সংক্রান্ত তথ্য....

উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেই হবে না এবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে চাও দ্রুত জেনে নাও ঢাবিতে ভরতি র্সংক্রান্ত তথ্য। এ বছর বিগত বছর গুলোর মতো অনলাইণে ভর্তি প্প্রক্রিয়া অনুসরণ করা হবে। ভর্তি ফরম বিতরণ শুরু হবে ১৬ আগস্ট দুপুর ১২টা থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হবেআর শেষ হবে ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে। অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা এবং সর্বশেষ ২৫ নভেম্বর ‘চ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ভর্তির আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীদেরকে ০১৮৪২২৪৪২৪৪, ০১৬১৬১৫১৫৫৯, ৯৬৬৯৯৩৪ নম্বরে ফোন করে পরামর্শ চাইতে বলা হয়েছে। অথবা সমস্যার কথা জানিয়ে ১৬৩২১ নম্বরে এসএমএস করার জন্য বলা হয়েছে। তবে ভর্তি ফরম পুরণ বা অন্য কোনো কারণে কোচিং সেন্টার বা বিভিন্ন সাইবার ক্যাফের কাছে না যাওয়ার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ফরম বিতরণ ও জমা অনলাইনে ভর্তি প্রার্থীদের আবেদন প্রক্রিয়া চলবে ১৬ আগস্ট দুপুর ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আর প্রবেশপত্র প্রিন্ট নেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।

ভর্তি ফরমের দাম ৩০০ টাকা। সার্ভিস চার্জসহ ব্যাংকে মোট ৩২০ টাকা জমা দিতে হবে। সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং ডাক বিভাগের ই-মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। ছবি সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ছবি আপলোডের পর তা স্থায়ীভাবে গ্রহণের পূর্বে আবেদনকারীর ছবিটির একটি চৎবারবি দেখানো হবে। এটা থেকে নিশ্চিত হয়ে শিক্ষার্থীরা সঠিক ছবি আপলোড করতে পারবে।

যাতে গতবারের মতো ভুল ছবি বা এক আবেদনকারীর ক্ষেত্রে অন্য আবেদনকারীর ছবি আপলোড করে প্রবেশপত্র নেয়ার বিষয়টি বন্ধ হয়ে যাবে। নতুন সংযোজিত নিয়ম এবার শিক্ষার্থীরা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক অর্থাৎ জনতা, সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক ফি সংগ্রহের ব্যাবস্থও করা হয়েছে। এদিকে ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে উপাচার্য বলেন, আমরা ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের একাডেমিক শাখার সাথে আলোচনার ভিত্তিতে জিসিই-ও এবং এ লেভেলের শিক্ষার্থীদের ও এসব শিক্ষাক্রমে অনুমোদিত বিষয়ের তালিকা ডিজিটাল অবস্থায় সংগ্রহ করি। এর ফলে তাদের ফলাফলের সমতা নিরূপণের পর তারা বাংলাদেশের শিক্ষাবোর্ড হতে পাশকৃত শিক্ষার্থীদের মত একই প্রক্রিয়ায় আবেদন করতে পারবে। ” এছাড়া সার্বক্ষণিক সহায়তার জন্য সেবাকেন্দ্রে সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

অনলাইনে ভর্তির জন্য আবেদনকারীর করণীয়: ঢাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http://www.admission.univdhaka.edu এ প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদা অপশন এবং নিয়মাবলী দেওয়া থাকবে। বিবরণ অনুযায়ী আবেদনকারী যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটে গিয়ে এর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট ইউনিটের ওয়েবসাইটে গিয়ে যেখানে ওই ইউনিটের ভর্তিও বিস্তারিত তথ্য দেখা যাবে। ভর্তির জন্য যে যোগ্যতার প্রয়োজন তা উল্লেখ থাকবে। এখানে কিভাবে আবেদন করতে হবে তারও বর্ণনা ও প্রয়োজনীয় লিংক থাকবে।

আবেদন করার জন্য আবেদনকারীকে Apply মেন্যু-তে ক্লিক করে প্রদর্শিত ফর্মে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম বিষয়ের তথ্য প্রদান করতে হবে। এরপর আবেদনকারী তার তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম দেখতে পাবে। তথ্যাবলি সঠিক হলে Confirm button এ ক্লিক করার মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় পে-স্লিপ ডাউনলোড করতে পারবে। পে-স্লিপের তথ্যাবলি পুরণ করে এবং এর দুই অংশের আবেদনকারীর দুইটি ছবি সংযুক্ত এবং স্বাক্ষর প্রদান করতে হবে। যার একটি আবেদনকারী কাছে থাকবে আর অপরটি ব্যাংকে জমা দিতে হবে।

ব্যাংকে টাকা জমা দেওয়ার কমপক্ষে দুই কর্মদিবস পর আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের সাইটে গিয়ে Admit Card মেন্যুতে ক্লিক করার পরবর্তীতে পে-স্লিপের পিন নম্বর টাইপ করতে হবে। সে সময় পে-স্লিপে লাগানো ছবির অনুরূপ ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর তখন Preview দেখে Get Admit Card অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। জিসিই ও সমমানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারী পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ প্রদান করার পর ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা বিজ্ঞান অনুষদভূক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আর কলা অনুষদভুক্ত খ-ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ২১ অক্টোবর, ২৮ অক্টোবর, ১৮ নভেম্বর ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.